লন্ডন ফেরত ব্যারিস্টার মাসুদের নাগেশ্বরী পৌরসভায় মেয়র পদে প্রার্থিতা ঘোষণা

Picture of মুতাসিম বিল্লাহ তানিম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

মুতাসিম বিল্লাহ তানিম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

২৯০
২৯০

আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন লন্ডন ফেরত উচ্চশিক্ষিত ব্যারিস্টার ও তরুণ সমাজসেবক আইনজীবী মাসুদুর রহমান মাসুদ। সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তিনি তাঁর প্রার্থিতার কথা জানান। আধুনিক, সুশাসিত ও নাগরিকবান্ধব নাগেশ্বরী গড়ার প্রত্যয় নিয়ে তিনি এই নির্বাচনী লড়াইয়ে নামছেন।

মো: মাসুদুর রহমান মাসুদ লন্ডনে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং বর্তমানে সেখানে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের অধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচারে কাজ করে আসছেন। প্রবাসে থাকলেও নাড়ির টানে তিনি নিজ এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান।

প্রার্থিতা ঘোষণাকালে তিনি তাঁর স্বপ্নের নাগেশ্বরী গড়তে ৬টি বিশেষ অঙ্গীকার তুলে ধরেন—

স্বচ্ছতা ও জবাবদিহিতা: দুর্নীতিমুক্ত ও সেবামূলক পৌর প্রশাসন গড়ে তোলা।

পরিকল্পিত নগরায়ন: আধুনিক স্থাপত্য ও উন্নত নগর পরিকল্পনার বাস্তবায়ন।

মৌলিক সেবা: উন্নত ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি সরবরাহ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা।

যুব উন্নয়ন: তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও কারিগরি দক্ষতা উন্নয়ন।

আইনি সহায়তা: সাধারণ মানুষের জন্য আইনি সহায়তা সহজলভ্য করা।

মাদকমুক্ত সমাজ: সুস্থ প্রজন্ম গড়তে কার্যকর মাদকবিরোধী পদক্ষেপ।

প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন,

“আমার শিক্ষা, পেশাগত অভিজ্ঞতা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে নাগেশ্বরীকে একটি আধুনিক ও মানবিক নগর হিসেবে গড়ে তুলতে চাই। সম্মিলিত প্রচেষ্টায় এই পৌরসভা হবে উন্নয়নের রোল মডেল।”

তিনি আরও বলেন, রাজনীতিকে পেশা হিসেবে নয়, সেবার মাধ্যম হিসেবে দেখেন তিনি এবং একবারের জন্য নির্বাচন করে নাগেশ্বরী পৌরসভাকে সুন্দরভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্য পূরণে এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents