কালিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে উদ্ভাবনী প্রদর্শনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পাউখালীস্থ প্রতিষ্ঠানটির মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রিন্সিপাল প্রকৌশলী মো. হুমায়ুন কবির। অনুষ্ঠান পরিচালনা করেন রসায়ন বিভাগের ইন্সট্রাক্টর দীনবন্ধু মণ্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন নাহিদুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল, অভিভাবক জিএম জাহিদুর রহমানসহ শিক্ষকমণ্ডলী, অভিভাবক, সূধীজন ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা পৃথক পাঁচটি স্টলে তাদের উদ্ভাবন ও প্রকল্প প্রদর্শন করে অতিথিদের সামনে উপস্থাপন করেন। বক্তারা বলেন, কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ জনশক্তি তৈরিতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও উপস্থাপনা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তাগণ আরও বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের দক্ষতা বিকাশে সহায়ক। শিক্ষার্থীদের আবিষ্কার ও সৃজনশীল উপস্থাপনা দেখে তারা সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনে আরও সফলতা অর্জনের প্রত্যাশা জানান।

বর্তমানে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রায় সাড়ে চার শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭২ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents