নগর পিতার প্রশ্ন নৌপরিবহন উপদেষ্টাকে: চাঁদাবাজ কারা?

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

১১৮
১১৮

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকার চাঁদাবাজির অভিযোগের জবাবে ক্ষোভ জানালেন চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “চাঁদাবাজি তো দূরের কথা, বন্দর নিয়ে আমি কোনোদিন কাউকে ফোন বা তদবির করিনি। অতীতে কারা চাঁদা নিতো, সুনির্দিষ্ট নাম বলতে না পারলে চট্টগ্রামে আসতে দেব না—এ কথাই ফোনে উপদেষ্টাকে বলেছি।”

বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে আয়োজিত অন্তবর্তীকালীন কমিটির বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এই মন্তব্য করেন।

মেয়র বলেন, নৌপরিবহন উপদেষ্টার বক্তব্যের পর কিছু গণমাধ্যমে খবর এসেছে—নাকি মেয়ররা চাঁদার ভাগ পেতেন। “আমি বিষয়টি দেখেই সঙ্গে সঙ্গে উনাকে ফোন করি। তিনি বলেন, অতীতের মেয়ররা নাকি জড়িত ছিলেন। আমি বলেছি—তাহলে নাম বলুন, কারা তারা?”

তিনি হিসাব তুলে ধরে বলেন, “প্রতিদিন যদি দুই–আড়াই কোটি টাকা চাঁদা ওঠে, তবে মাসে প্রায় ৬০ কোটি আর বছরে ৭২০ কোটি টাকা হয়। অথচ সিটি করপোরেশন তার ন্যায্য ২০০ কোটি টাকা হোল্ডিং ট্যাক্সও পায় না।”

মেয়র আরও বলেন, বন্দরের ভারী মালবাহী ট্রাক–ট্রেইলারের কারণে শহরের সড়কগুলো ভয়াবহ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

“আমার রাস্তাগুলো ৭–৮ টন বহনের উপযোগী। সেখানে ২০–৪০ টনের গাড়ি চলছে। প্রতি বছর ৪০০–৫০০ কোটি টাকা শুধু রাস্তা সংস্কারেই খরচ করতে হয়। ন্যায্য ট্যাক্স না দিয়ে উল্টো চাঁদাবাজির অভিযোগ—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

চট্টগ্রামের প্রথম নাগরিক হিসেবে তিনি সুনির্দিষ্ট নাম পেলে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

“সৎ সাহস আমার আছে, আমি তা করবই।”

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents