চট্টগ্রাম পুলিশ সুপার কর্তৃক চারটি থানা পরিদর্শন ও অফিসার-ফোর্সকে বিশেষ নির্দেশনা প্রদান

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

৩৬২
৩৬২

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম প্রতিনিধিঃ ফোর্সের মনোবল বৃদ্ধি, অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতার ও আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় সংক্রান্তে নির্দেশনা প্রদানের লক্ষে আজ পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন চট্টগ্রাম জেলার লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়া থানা পরিদর্শন করেন।1000003433

পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুতি ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন।

এসময় পুলিশ সুপার বলেন, “নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে সর্বোচ্চ সততা, সাহসিকতা, পেশাদারিত্ব ও সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে। সাধারণ মানুষ যাতে নিশ্চিন্তে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্যে নিরাপদ পরিবেশ তৈরিতে জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।

তিনি আরও নির্দেশ দেন-

গুজব, ভুয়া তথ্য ও সোশ্যাল মিডিয়া অপব্যবহার রোধে সাইবার মনিটরিং বাড়াতে হবে। রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়মিত ইন্টেলিজেন্স সংগ্রহের মাধ্যমে আপডেট রাখতে হবে। ভোট কেন্দ্রগুলো নিয়মিত পরিদর্শন করতে হবে। নির্বাচনী এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করতে হবে।

পাহাড়ি ও দুর্গম এলাকায় বিশেষ টহল বজায় রেখে সন্ত্রাসীদের তৎপরতা দমন করতে হবে। সক্রিয় সন্ত্রাসী গ্রুপ, অস্ত্রধারী অপরাধী ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিরাম অভিযান পরিচালনা করতে হবে। সন্ত্রাসীদের তথ্য প্রদানের জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। 

অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারে অধিক পুলিশ সদস্য নিয়ে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করতে হবে। জেলা গোয়েন্দা শাখা অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করবে। অস্ত্রধারী সন্ত্রাসী কোনভাবেই এলাকায় থাকতে পারবে না।

অপরদিকে থানায় আগত জনগণের সঙ্গে শালীন, ধৈর্যশীল ও পেশাদার আচরণ করতে হবে। সাধারণ মানুষের সেবা প্রদানে থানাকে মানবিক ও জনবান্ধব করতে হবে। ফোর্সের মনোবল বজায় রাখতে নিয়মিত ব্রিফিং ও সমস্যা–সমাধান আলোচনা করতে হবে। থানার পরিবেশ, ব্যারাক, ডাইনিং পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

পরিদর্শন শেষে পুলিশ সুপার বলেন “চট্টগ্রাম জেলা পুলিশ নির্বাচনে শান্তি, স্থিতি ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আইনের বাইরে কেউ গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান,পুলিশ সুপার বলেন- জেলা পুলিশ সার্বক্ষণিক আপনার পাশে রয়েছে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents