নোয়াখালীর সংরক্ষিত নারী আসনে ফৌজিয়া সাফদার সোহেলীকে চান তৃণমূল বিএনপি

Picture of মামুন রাফি নোয়াখালী জেলা প্রতিনিধি

মামুন রাফি নোয়াখালী জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। নির্বাচন কমিশনের ইঙ্গিত অনুযায়ী রমজান মাসেই ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এ অবস্থায় নোয়াখালী জেলা থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে একাধিক নেত্রী মনোনয়ন প্রত্যাশা করলেও তৃণমূল পর্যায়ে আলোচনায় এগিয়ে রয়েছেন হাতিয়ার বিএনপি নেত্রী ফৌজিয়া সাফদার সোহেলী। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তার প্রতি সমর্থন ক্রমেই বাড়ছে।

হাতিয়া উপজেলার সন্তান ফৌজিয়া সাফদার সোহেলী দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত। স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা, দরিদ্র পরিবারের জন্য ঘর নির্মাণ, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, মসজিদ-মাদ্রাসায় অনুদানসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন।

এছাড়াও অসুস্থ রোগীদের ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করা, অপারেশনের জন্য তহবিল সংগ্রহ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহে তিনি নীরবে সহযোগিতা করে থাকেন।

প্রতিকূল দ্বীপাঞ্চল হাতিয়ায় বেড়ে ওঠা ফৌজিয়া সাফদার সোহেলীর শৈশব কেটেছে নদীভাঙন ও অভাব-অনটনের বাস্তবতার মধ্যে। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও স্নাতক ডিগ্রি অর্জনের পর আইন বিষয়ে অধ্যয়ন শুরু করলেও পারিবারিক ও সামাজিক দায়িত্বের কারণে তা সম্পন্ন করা সম্ভব হয়নি।

শিক্ষাজীবন থেকেই তিনি দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শুরু করেন।

বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় ছিলেন ফৌজিয়া সাফদার সোহেলী। দলীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, নানা প্রতিকূলতার মধ্যেও তিনি সংগঠনের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করেছেন এবং সাংগঠনিক কাজে ভূমিকা রেখেছেন।

স্থানীয় তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মতে, মানবিক কাজের অভিজ্ঞতা ও সংগঠনের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে ফৌজিয়া সাফদার সোহেলী সংরক্ষিত নারী আসনের জন্য যোগ্য প্রার্থী। তারা আশা করছেন, সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি দ্বীপাঞ্চলসহ নোয়াখালীর অবহেলিত মানুষের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

মনোনয়ন প্রসঙ্গে ফৌজিয়া সাফদার সোহেলী বলেন,

“জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে তৃণমূল পর্যায়ে কাজ করেছি। দল যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে মানুষের কল্যাণে আরও বেশি কাজ করতে পারব। জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।”

তিনি আরও বলেন, দলীয় নেতৃত্বের প্রতি তার আস্থা রয়েছে এবং দায়িত্ব পেলে জনগণের পাশে থেকে কাজ করবেন।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents