কালীগঞ্জে জয়িতা সম্মাননায় ভূষিত হলেন ৫ নারী, পালিত হলো রোকেয়া দিবস

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালনে বিভিন্ন অবদানে ৫ জন জয়িতা কে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে অফিসার্স ক্লাবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অরনা চক্রবর্তীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন সহ সুধী সাংবাদিক এবং জনপ্রতিনিধিরা। উক্ত সভায় বক্তারা বলেন বেগম রোকেয়ার দর্শন ও আন্দোলন বাংলাদেশে নারী জাগরণের মাইল ফলক। নারীর মর্যাদা অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরে যৌথভাবে কাজ করার আহ্বান জানানো হয়। আমিই রোকেয়া এই প্রতিপাদ্যকে তুলে ধরে বক্তারা নারীর আত্মবিশ্বাস ও এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে তুলে ধরেন। এ সময় শ্রেষ্ঠ সম্মাননা ২০২৫ প্রাপ্তদের মধ্যে ৫ জন জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয়। অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসেবে উপজেলার বাতুয়াডাঙ্গা গ্রামের তুষার বিশ্বাসের স্ত্রী লক্ষ্মী রানী বিশ্বাস। থালনা গ্রামের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ব্রজন কুমার সরকারের স্ত্রী মিঠু মিস্ত্রী। মহৎপুর গ্রামের সফল জননী ওবায়দুর রহমানের স্ত্রী জেবুন্নেছা ওবায়দুর। কৃষ্ণনগরের নারী নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামের নারী মৃত ফটিক মোল্লার কন্যা রঞ্জিতা আক্তার এবং বসন্তপুর গ্রামের সমাজ উন্নয়নে অদম্য অবদান রেখেছেন রওশন আলীর স্ত্রী জাহানারা বেগম। এদের প্রত্যেকের হাতে রোকেয়া পদক জয়িতা সম্মাননা তুলে দেওয়া হয়।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents