ভোলাহাটে গাছখেকদের নাম জানলেও নিরব বিএমডিএ কতৃপক্ষ

Picture of মোঃ গোলাম কবির ভোলাহাট প্রতিনিধি

মোঃ গোলাম কবির ভোলাহাট প্রতিনিধি

১৫২
১৫২

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় দিনে দুপুরে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের রোপিত বনজ গাছ কেটে উজাড় হলেও কতৃপক্ষ থানায় মামলা না করে জিডি করে দায় এড়িয়ে চলছেন রহস্যজনক কারণে। এলাকায় গাছখেকদের নাম মুখে মুখে থাকলেও আইনগত ব্যবস্থা নিচ্ছেন না বিএমডিএ কতৃপক্ষ।

উপজেলার জামবাড়ীয়া কলেজের পাশে ভোলাহাট শিবগঞ্জ সড়কে সম্প্রতি দিনেদুপুরে অর্ধলক্ষাধিক টাকা মূল্যের বনজ শিশু গাছ ট্রলিতে উঠিয়ে নিয়ে যাচ্ছে এমন সময় ধারন পথচারীরা ধারণ করেন ভিডিও। ঘুরে বেড়াতে শুরম্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও দেখে নিজের গা বাঁচাতে থানায় জিডি করেন ভোলাহাট বরেন্দ্র উন্নয়ন জোনের সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কিছু ব্যক্তি অভিযোগ করেন অর্ধলক্ষাধিক টাকার শিশু গাছটি  বিএমডিএ কতৃপক্ষের যোগসাজশ না থাকলে দিনেদুপুরে কাটার সাহস কোথায় পায়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের ছোট জামবাড়ীয়া গ্রামের মোঃ মীর চাঁদের ছেলে ৫২ নম্বর গভীর নলকূপের অপারেটর প্রভাবশালী মোঃ মোশারফ হোসেন নয়ন দিনেদুপুরে জনবহুল সড়কের পাশ থেকে কি করে গাছ কাটার সাহস হয় এমন প্রশ্ন উঠেছে। এদিকে নয়নের বাবা মীর চাঁদ দীর্ঘদিন ধরে বরেন্দ্র অফিসে যোগাযোগ থাকায় গড়ে উঠেছে সখ্যতা। গাছ কাটার সাথে জড়িত নয়নের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে নিজের গা বাঁচানোর জন্য ভোলাহাট থানায় জিডি করেছেন বিএমডিএ কতৃপক্ষ।

এব্যাপারে সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভোলাহাট থানায় জিডি করা হয়েছে। কেউ যদি গাছ কাটার সাথে জড়িতদের নাম বলেন তবে তার সহি স্বাক্ষর নিয়ে ব্যবস্থা নিবেন বলে দায়সারা বক্তব্য দেন। তবে কে বা কারা গাছ কেটেছে এটা তিনি জানেন না বলে জানান।

উল্লেখ্য এর পূর্বে উপজেলার শিকারী গ্রামের পুকুর পাড়ে গভীর নলকূপের অপারেটর অফিসের মেকানিকের যোগসাজশে চুরি করে গাছ কাটলে জনতার হাতে ধরা পড়ে। পরে স্থানীয় ভাবে নীলাম ডাক দিয়ে বিক্রি করা হয়। এসময়ও আইনুগ ব্যবস্থা গ্রহণ করেনি কতৃপক্ষ।

উপজেলার বিভিন্ন রাস্তায় রোপিত লক্ষাধিক বনজ গাছ উজার করে দিয়ে গাছখেকরা। বিএমডিএ’র রেকর্ড বের করে কতগুলো গাছ রোপণ করা হয়েছে কতগুলো কাটা হয়েছে এবং কতগুলো গাছের টাকা জমা হয়েছে এখন কতগুলো গাছ আছে বের করলে উজাড় হয়ে যাওয়া গাছের সংখ্যা বেরিয়ে আসবে। সচেতনমহল  বিএমডিএ’র উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নজরে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৪ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents