মানবতার টানে অসহায় ৫০ পরিবারের দুয়ারে ‘হারং সমাজকল্যাণ পরিষদ’

Picture of নয়া বাংলা ডেস্ক

নয়া বাংলা ডেস্ক

ইমদাদুল ইসলাম কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে হারং সমাজকল্যাণ পরিষদ। সংগঠনের নিজস্ব উদ্যোগে এলাকার অসহায় ও নিম্নবিত্ত ৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ০৫ ফেব্রুয়ারি, রবিবার রাত ৯টায় সংগঠনের স্বেচ্ছাসেবীরা ইফতার সামগ্রীগুলো বিতরণের কাজ শুরু করেন। তবে এই আয়োজনে কোনো আনুষ্ঠানিক সমাবেশের আয়োজন করা হয়নি। 

বরং চিরাচরিত প্রথা ভেঙে, গ্রহীতাদের সামাজিক মর্যাদা ও সম্মান রক্ষার্থে পরিষদের সদস্যরা সরাসরি প্রতিটি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দিয়েছেন।

এই মানবিক কার্যক্রমের বিষয়ে সংগঠনের দায়িত্বশীলরা জানান, “আমাদের মূল লক্ষ্য ছিল লোকচক্ষুর আড়ালে প্রকৃত অভাবী মানুষের ঘরে রমজানের আনন্দ পৌঁছে দেওয়া। এই কার্যক্রমে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল সদস্য এবং শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অনুদান ও আন্তরিক সহযোগিতা ছিল অনন্য। তাঁদের এই ত্যাগ ও ভালোবাসা আমাদের অনুপ্রাণিত করেছে।”

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবিক এই ধারা অব্যাহত থাকবে।

পরিশেষে, মহান আল্লাহর দরবারে এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করার দোয়া এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবসেবা করার প্রত্যয় ব্যক্ত করে কর্মসূচিটি সমাপ্ত ঘোষণা করা হয়।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents