মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির মাধ্যমে বাংলাদেশীর লাশ দেখতে পেল ভারতীয় আত্মীয়-স্বজনরা 

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ বিনোদপুর জমিনপুর গ্রামের মৃত শামসুল হকের স্ত্রী তারা বানু (৭৫) গত ০৮ ডিসেম্বর রাত ৯ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন । সংবাদ পেয়ে ভারতে মালদা জেলায় দুশতদিঘী গ্রামের বসবাসকারী মৃতের মেয়ে মোছাঃ মালেকা বেগম (৪০) তার মায়ের লাশ আত্বীয়স্বজনকে দেখার জন্য বিএসএফ এর মাধ্যমে বিজিবি’র নিকট আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষণিক মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভারতীয় নাগরিকদের লাশ দেখানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় গতকাল ( ০৯ ডিসেম্বর ) মঙ্গলবার সকাল সাড়ে আট ঘটিকায় শিবগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে মৃতের লাশ দেখানো হয়েছে । শেষবারের মৃত মায়ের লাশ দেখে ভারতীয় আত্মীয়রা বিজিবি তথা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি যে কোন মানবিক কাজে সহানুভূতিশীল।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents