মানুষটা চুপ ছিলেন কিন্তু ইতিহাস লিখে দিলেন!

Picture of নয়া বাংলা ডেস্ক

নয়া বাংলা ডেস্ক

২০৩
২০৩

কত কথা শুনেছেন। কত অপবাদ সহ্য করেছেন। কিছু সোশ্যাল মিডিয়া ও কিছু ইউটিউবার তাঁকে নিয়ে আগুন জ্বালেছে কিন্তু মানুষটা একটা কথাও বলেননি। জবাব দেননি মুখে, দিয়েছেন কাজে।

জুলাই অভ্যুত্থানে যখন এদেশের ছেলেমেয়েরা রাজপথ বুক পেতে দিয়েছিল, তখন তিনিই সেই মানুষ যিনি জনগণের পাশে দাঁড়ালেন। গুলি চালানোর নির্দেশ প্রত্যাখ্যান করে প্রমাণ করলেন সেনাবাহিনী জনগণের শত্রু না, জনগণের ঢাল।

আজ যখন চারদিকে শঙ্কা ছিল নির্বাচন কি সুষ্ঠু হবে? সেনাবাহিনী কি নিরপেক্ষ থাকবে? তিনি প্রমাণ করলেন, উর্দি মানে ক্ষমতার লোভ না, উর্দি মানে দেশের প্রতি দায়।

একটা সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিলেন এই জাতিকে। কোনো পক্ষপাত না, কোনো ইশারা না শুধু সংবিধান, শুধু গণতন্ত্র। (ধৈর্যের আরেক নাম জেনারেল ওয়াকার-উজ-জামান)। যারা তাঁর ভূমিকা নিয়ে বাজে মন্তব্য করে যাচ্ছিলেন, আজ তাঁরাই স্বীকার করবেন এই সেনাপ্রধান বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় লিখে গেলেন।

আর শুধু সেনাপ্রধান না সেই সাধারণ সেনা সদস্যটিকেও স্যালুট, যিনি রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, না খেয়ে, না ঘুমিয়ে প্রতিটি ভোটকেন্দ্রে দাঁড়িয়ে ছিলেন পাহারায়। যাঁর বুকের ব্যাজে লেখা ছিল শুধু একটাই কথা—দেশ আগে। তাঁদের ত্যাগ ছাড়া এই নির্বাচন সম্ভব হতো না।

সেনাপ্রধান থেকে শুরু করে শেষ সৈনিকটি পর্যন্ত আপনাদের সবাইকে জাতির পক্ষ থেকে স্যালুট। 

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭২ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents