নান্দনিক সিংড়া গড়ার অঙ্গীকারে ধানের শীষে ভোট চাইলেন অধ্যক্ষ আনু

Picture of মোঃ ইব্রাহিম আলী সিংড়া উপজেলা প্রতিনিধি

মোঃ ইব্রাহিম আলী সিংড়া উপজেলা প্রতিনিধি

নান্দনিক ও সন্ত্রাসমুক্ত সিংড়া গড়ার অঙ্গীকার নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের সিংড়া কোর্ট মাঠ চত্বরে আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, আমার নেতা তারেক রহমান দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ইনশাআল্লাহ তারেক রহমানের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।

তিনি বলেন, ভোট চাইতে গিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে কথা বলে একটি বিষয় স্পষ্টভাবে বুঝেছি—সিংড়ার মানুষের ব্যক্তিগত কোনো চাহিদা নেই। তাদের একটাই দাবি, রাস্তা-ঘাটের উন্নয়ন। আমি নির্বাচিত হলে উন্নয়নের প্রথম ধাপ হবে সিংড়ার অবহেলিত গ্রামগুলোর রাস্তা-ঘাটের উন্নয়ন।

এমপি প্রার্থী অধ্যক্ষ আনু আরও বলেন,আগস্টের ৫ তারিখের পর সিংড়ায় চাঁদাবাজি, পুকুর লুট ও জমি দখলের মতো ঘটনা ঘটেছে। আমরা এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। আমার নেতা তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন—সন্ত্রাসীদের কোনো দল নেই। যারা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাস করবে, বিএনপিতে তাদের কোনো জায়গা হবে না।

তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষ কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে।

শেষে তারেক রহমানের ঘোষিত নতুন বাংলাদেশ গঠন এবং সন্ত্রাসমুক্ত নান্দনিক সিংড়া গড়ার লক্ষ্যে উপস্থিত জনসাধারণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুন নেছা পুতুলের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন সাখা, বিএনপি নেতা ব্যারিস্টার ইউসুফ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents