প্রচারের শেষ মুহূর্তে ঢাকা ৯ , বিএনপি প্রার্থী হাবিবের পক্ষে ৩ নং ওয়ার্ডে ঐক্যবদ্ধ নেতা কর্মীরা

Picture of ফিয়াদ নওশাদ ইয়ামিন

ফিয়াদ নওশাদ ইয়ামিন

২৪৬
২৪৬

জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে এসে রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা ৯ এখন কার্যত রাজনৈতিক শক্তিপরীক্ষার মঞ্চে পরিণত হয়েছে। খিলগাঁও, সবুজবাগ ও মুগদার ব্যস্ত জনপদজুড়ে টানা মিছিল, গণসংযোগ, মাইকিং আর ভোটারদের দ্বারে দ্বারে প্রচারণায় সরব নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকে ঘিরে তৈরি হয়েছে স্পষ্ট নির্বাচনী জোয়ার। বিশেষ করে ৩ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি হাজী আব্দুল হালিমের নেতৃত্বে সকাল থেকে রাত পর্যন্ত ঘরে ঘরে ভোটার স্লিপ বিতরণ, উঠান বৈঠক ও স্বেচ্ছাসেবক টিম গঠনের মাধ্যমে প্রার্থীর পক্ষে সুসংগঠিত প্রচারণা চালানো হচ্ছে, যা মাঠপর্যায়ে বিএনপির উপস্থিতিকে দৃশ্যমান ও শক্তিশালী করে তুলেছে।

 

আসনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মেরাদিয়া এলাকায় প্রতিদিনই দেখা যাচ্ছে কর্মীদের ব্যস্ততা। ছোট ছোট পথসভা, লিফলেট বিতরণ, পোস্টারিং এবং প্রচারমাইকের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। হালিমের সমন্বয়ে তরুণ ও প্রবীণ নেতাদের নিয়ে গঠিত টিমগুলো পরিকল্পিতভাবে এলাকাভিত্তিক প্রচারণা চালাচ্ছে, ফলে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

দলীয় সূত্র বলছে, ত্যাগী ও আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব হিসেবে হাবিবুর রশিদ হাবিবের প্রার্থিতা তৃণমূলে নতুন উদ্দীপনা তৈরি করেছে। ছাত্রদল থেকে রাজনীতিতে উঠে এসে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন এবং বর্তমানে জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা তাকে সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে নিয়ে গেছে। তার এই দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার সঙ্গে স্থানীয় পর্যায়ে সক্রিয় নেতাদের সমন্বয় প্রচারণায় গতি এনেছে।

 

মাঠপর্যায়ে দেখা গেছে, হালিমের নেতৃত্বে শুধু দলীয় কর্মীরাই নয়, অরাজনৈতিক সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া, ভোটার তালিকা যাচাই ও সরাসরি কথোপকথনের মাধ্যমে সমর্থন আদায়ের চেষ্টা চলছে। ফলে ৩ নং ওয়ার্ড কার্যত বিএনপির প্রচারণার একটি সংগঠিত কেন্দ্র হিসেবে দাঁড়িয়েছে।

 

এলাকাবাসীর মতে, প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের গ্রহণযোগ্যতা ও মাঠপর্যায়ে হালিমের মতো নেতাদের সক্রিয় তৎপরতা মিলেই নির্বাচনের শেষ সময়ে ঢাকা ৯–এ নতুন সমীকরণ তৈরি করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সমন্বিত প্রচারণা অব্যাহত থাকলে ফলাফলের পাল্লা যে কোনো দিকে ঝুঁকে যেতে পারে। সব মিলিয়ে শেষ মুহূর্তে হাবিবকে ঘিরে তৃণমূলের এই সংগঠিত জাগরণই এখন পুরো আসনের নির্বাচনী আলোচনার কেন্দ্র

বিন্দু।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭২ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents