সিংড়ায় ধানের শীষের পক্ষে শাহাবিবুল আসমার গণসংযোগ

Picture of মোঃ ইব্রাহিম আলী সিংড়া উপজেলা প্রতিনিধি

মোঃ ইব্রাহিম আলী সিংড়া উপজেলা প্রতিনিধি

৮২৫
৮২৫

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা জোরদার হতে শুরু করেছে। ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সহধর্মিণী শাহাবিবুল আসমা।

সোমবার (২ ফেব্রুয়ারি) ডাহিয়া ইউনিয়নের বিয়াশ গ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত পৃথক পথসভা প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

বিয়াশ গ্রামে আয়োজিত এক কর্মী সমাবেশে শাহাবিবুল আসমা বলেন, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে ছিলেন এবং আছেন। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

পথসভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে স্লোগান ও প্রচারণা চালান। এ সময় উপস্থিত ছিলেন ডাহিয়া ইউনিয়ন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএনপির আমজাদ হোসেন আঞ্জু,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. কামরুল হাসান,৪নং ওয়ার্ড নির্বাচনী কমিটির সভাপতি তৈয়ব আলী,ডাহিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইনজামামুল হক জুয়েলসহ স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

পথসভা শেষে নেতৃবৃন্দ বিয়াশ গ্রামের সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন। স্থানীয় ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইনজামামুল হক জুয়েল জানান, ডাহিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে এবং তারা বিজয়ের ব্যাপারে আশাবাদী।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents