১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে: হাসনাত

Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জাতীয় পার্টি রাজনৈতিকভাবে মৃত। আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুরের কাউনিয়া উপজেলার রংপুর-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আখতার হোসেনের পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাতীয় সংসদের ক্ষমতার কাঠামোয় আমূল পরিবর্তনের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। অভিযোগ করে তিনি বলেন, বিএনপি প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বললেও গোপনে ‘না’ ভোটের পক্ষে কাজ করছে। এই দ্বিমুখী রাজনীতি জনগণের সঙ্গে প্রতারণার শামিল এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির প্রতি আমাদের স্পষ্ট বার্তা, গণভোট নিয়ে মুখে যা বলছেন, তা মাঠের রাজনীতিতে প্রমাণ করুন। জনতার কাতারে নেমে আসুন। দ্বৈত ভূমিকা রেখে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়।

তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই সংসদের ক্ষমতার কাঠামো পরিবর্তন করা হবে এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

জাতীয় পার্টিকে কটাক্ষ করে এনসিপির এই নেতা বলেন, আমরা যখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছি, তখন ভারতের দোসর জাতীয় পার্টি প্রকাশ্যে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।

এনসিপি মনোনীত প্রার্থী আখতার হোসেনের প্রশংসা করে হাসনাত আবদুল্লাহ বলেন, আখতার হোসেন শুধু কাউনিয়ার কৃতি সন্তান নন, তিনি সারা বাংলাদেশের সম্পদ। দেশের যেকোনো প্রান্ত থেকে নির্বাচনে জয়ী হওয়ার মতো জনপ্রিয়তা ও নেতৃত্বগুণ তার রয়েছে।

কাউনিয়া ও পীরগাছার মানুষ যদি দায়িত্ব নেয়, তবে তাকে বিজয়ী করা কেউ ঠেকাতে পারবে না।

অর্থ ও উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কাছে অবৈধ টাকা নেই। আমরা চাঁদাবাজি বা জুলুম করে অর্থ সংগ্রহ করিনি। কিন্তু আমাদের আছে সুদূরপ্রসারী উন্নয়ন পরিকল্পনা, আছে স্বচ্ছতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা। এই শক্তিতেই আমরা এগিয়ে যেতে চাই।

ভোটারদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ভোটের আগের দিন যারা শাড়ি, লুঙ্গি কিংবা টাকা নিয়ে আপনার দরজায় আসবে, ১২ তারিখ তাদের প্রত্যাখ্যান করবেন। সাময়িক কিছু সুবিধার লোভে পড়লে একদিনের আরামের বিনিময়ে আগামী পাঁচ বছর গোলামি করতে হবে। পরিবর্তনের যে সুবর্ণ সুযোগ এসেছে, তা হাতছাড়া করা যাবে না।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সর্বস্তরের জনগণের সমর্থন কামনা করেন।

জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ভূঁইয়া সজীবসহ এনসিপি ও জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents