হাতপাখা প্রতীকের নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ, আহত ৩

Picture of নয়া বাংলা ডেস্ক

নয়া বাংলা ডেস্ক

১০৫
১০৫

ভোলা-৪ আসনে নির্বাচনী প্রচারণাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীর নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন নারী কর্মী আহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর সময় এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের পক্ষে তার মেয়ে মারিয়া কামাল, দুই ভাইসহ কয়েকজন নারী কর্মী সকাল ৯টার দিকে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় জামায়াত ইসলামীর প্রার্থী মোস্তফা কামালের কয়েকজন কর্মী প্রচারণায় বাধা দেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জামায়াতের কর্মীরা দলবদ্ধভাবে হাতপাখা প্রতীকের কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

মারিয়া কামাল চরফ্যাশন প্রেসক্লাবে দেওয়া লিখিত বক্তব্যে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছিলাম। হঠাৎ জামায়াতের কয়েকজন কর্মী আমাদের এলাকা ছাড়তে হুমকি দেয় এবং পরে হামলা করে।” আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিন বলেন, “আমার নারী কর্মীদের ওপর হামলা করে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এতে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।”

ঘটনার পর অভিযুক্ত জামায়াত কর্মীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে চরফ্যাশন উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মো. শরিফ জানান, “যদি আমাদের কোনো কর্মী এই ঘটনায় জড়িত থাকে, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লোকমান হোসেন বলেন, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। তারা বিষয়টি পারস্পরিকভাবে সমাধানের কথাও জানিয়েছেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭২ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents