শিবির ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করে: ডাকসু নেত্রী তন্বী

Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

১১৯
১১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী অভিযোগ করেছেন, ইসলামি ছাত্রশিবির ভিন্নমত দমনে ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করছে।

সাম্প্রতিক সময়ে একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পর থেকেই তিনি সামাজিক মাধ্যমে ধারাবাহিক হয়রানি ও চরিত্রহননের শিকার হচ্ছেন বলে দাবি করেন।

সম্প্রতি বরগুনার এক জামায়াত নেতার ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে অংশ নেন তন্বীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

তন্বীর ভাষ্য অনুযায়ী, প্রতিবাদে অংশ নেওয়ার পর থেকেই শিবির ও শিবিরপন্থীদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে।

ফেসবুক পোস্টে তন্বী বলেন, বরগুনার ওই জামায়াত নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুকে ‘বেশ্যাখানা’ বলে মন্তব্য করেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা কোনো নির্বাচন, আদর্শ বা রাজনৈতিক ইস্যু ছিল না। আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অশালীন মন্তব্য করা হয়েছিল বলেই আমি প্রতিবাদে নেমেছি।

তন্বী অভিযোগ করেন, শিবির ভিন্নমত সহ্য করতে পারে না এবং কেউ তাদের বিপক্ষে অবস্থান নিলেই আক্রমণাত্মক আচরণ শুরু করে। মানুষ একটু ভিন্নভাবে চিন্তা করলেই বা বক্তব্য দিলেই তারা তেড়ে আসে। ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করে।

ডাকসু নেত্রী আরও বলেন, একসময় ছাত্রশিবির নির্যাতিত ছিল, এটি তিনি অস্বীকার করেন না। তবে বর্তমান প্রেক্ষাপটে তারা সুযোগ পেয়ে বাড়াবাড়ি করছে বলেও মন্তব্য করেন তিনি। তন্বীর অভিযোগ, সামাজিক মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য, গল্প ও ইঙ্গিতপূর্ণ বক্তব্য ছড়িয়ে চরিত্রহননের চেষ্টা চলছে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents