কাঁচা ডিমে চুলের উজ্জ্বলতা বাড়ে কয়েকগুণ

Picture of নয়া বাংলা ডেস্ক

নয়া বাংলা ডেস্ক

২৪৪
২৪৪

ডিম কেবল শরীরের জন্যই নয়, চুলের যত্নেও অত্যন্ত কার্যকর। নির্জীব ও প্রাণহীন চুলে নতুন জীবন ফিরিয়ে আনার পাশাপাশি চুল পড়া কমাতে সাহায্য করে ডিমের হেয়ার প্যাক। নিয়মিত কাঁচা ডিম ব্যবহার করলে চুল হয় নরম, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল।

ডিমে রয়েছে প্রচুর প্রোটিন ও মিনারেল। পাশাপাশি এতে থাকা ভিটামিন বি-কমপ্লেক্স ও বায়োটিন চুলের গোড়া শক্ত করতে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। ফলে নিয়মিত ডিম ব্যবহার করলে চুল পড়ার প্রবণতাও কমে আসে। ডার্মাটোলজি অ্যান্ড থেরাপি জার্নালে প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

চলুন জেনে নেই চুলের যত্নে ডিম ব্যবহারের কিছু ঘরোয়া উপায়—

ডিম ও দুধ

চুলে প্রোটিনের ঘাটতি পূরণে ডিমের হেয়ার মাস্ক বেশ কার্যকর। এটি চুলকে ভেতর থেকে মজবুত করে। একটি পাত্রে ২টি ডিম ফাটিয়ে নিন। এর সঙ্গে মেশান ১ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ দুধ অথবা টক দই। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এরপর মাস্কটি পুরো চুল ও মাথার তালুতে লাগিয়ে আধা ঘণ্টা অপেক্ষা করুন। শেষে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

ডিম ও অলিভ অয়েল

চুলের গোড়া শক্ত করতে ডিমের পাশাপাশি অলিভ অয়েলও অত্যন্ত উপকারী। এই দুই উপাদান একসঙ্গে ব্যবহার করলে চুল পায় প্রয়োজনীয় পুষ্টি। একটি পাত্রে ১টি ডিম নিয়ে তাতে ১ টেবিল চামচ অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে নিন। তৈরি মাস্কটি চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে চুল পরিষ্কার করুন।

ডিম, কলা ও মধু

বিভিন্ন কারণে চুল যদি রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে, তাহলে এই হেয়ার মাস্কটি হতে পারে কার্যকর সমাধান। এটি চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। প্রথমে ১টি পাকা কলা ভালোভাবে চটকে নিন। এতে যোগ করুন ৩ টেবিল চামচ দুধ ও ৩ টেবিল চামচ মধু। এরপর মেশান ১টি ডিম। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মাস্কটি চুলে লাগিয়ে আধা ঘণ্টা অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

নিয়মিত ব্যবহারে চুল হবে আরও মজবুত, উজ্জ্বল ও স্বাস্থ্যোজ্জ্বল।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents