ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে ১৯টি চেকপোস্টে বিজিবির তল্লাশি, মোতায়েন ১৫ প্লাটুন

Picture of মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্থায়ী ও অস্থায়ী মোট ১৯টি চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে এই তৎপরতা জোরদার করা হয়েছে।

এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ২৫ জানুয়ারি রবিবার বিকাল সাড়ে ৩টায় জেলার মাল্টিপারপাস শেডে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে বিজিবি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা রাখবে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। নির্বাচন উপলক্ষে জেলার সীমান্তবর্তী এলাকার কিছু বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি বডি অন ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনোকুলারের মাধ্যমে টহল তৎপরতা ও সীমান্ত নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে বর্ডার গার্ড বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে শিবগঞ্জ উপজেলায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক ৩ প্লাটুন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ভোলাহাট উপজেলায় ৪ প্লাটুন, নাচোল উপজেলায় ২ প্লাটুন এবং গোমস্তাপুর উপজেলায় ২ প্লাটুন—মোট ১১ প্লাটুন মোতায়েন থাকবে।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে সদর উপজেলায় ৪ প্লাটুন মোতায়েন করা হবে। ফলে জেলায় সর্বমোট ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। বক্তব্যে আরও জানানো হয়, সারাদেশের ৩০০টি আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিট ও হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents