তিতাস গ্যাসের পিয়ন জহিরের কোটি টাকার অবৈধ সম্পদ, ৩ স্ত্রীর সাজা হলেও খালাস পেয়ে অধরা পিওন জহির

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক অফিস সহায়ক (পিয়ন) মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা এক আবেদনপত্রে দাবি করা হয়েছে, চাকরির সুবাদে অনিয়ম ও ঘুষের মাধ্যমে অর্জিত কোটি টাকার অবৈধ সম্পদ তিনি তার তিন স্ত্রীর নামে গোপন করেছেন।

ইনসাফ কায়েমকারী ছাত্র-জনতা নামক একটি সংগঠনের আহবায়ক মুহম্মদ আরিফুল খবিরের দাখিল করা আবেদনপত্রে উল্লেখ করা হয়, মো. জহিরুল ইসলাম তিতাস গ্যাসের প্রধান কার্যালয়, কাওরান বাজারে এমএলএসএস (অফিস সহায়ক) হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা থেকে তিনটি পৃথক তদন্ত মামলা দায়ের করা হয়। এসব মামলায় জহিরুল ইসলাম ছাড়াও তার তিন স্ত্রী—মোসা. সেলিনা আক্তার, মোসা. আকলিমা আক্তার ও আসমা আক্তারকে আসামি করা হয়।

দুদকের তদন্তে জহিরুল ইসলামের বিরুদ্ধে মোট ১ কোটি ৯১ লাখ ৩৬ হাজার ১৩১ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায় বলে আবেদনপত্রে দাবি করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে দুদক তিনটি মামলায় অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে ২০২২ সালের ২ অক্টোবর মামলাগুলো বিচারার্থে কুমিল্লার বিশেষ জজ আদালতে গৃহীত হয়ে স্পেশাল মামলা নং ১৫/২০২২, ১৬/২০২২ ও ১৭/২০২২ হিসেবে নথিভুক্ত হয়।

আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ২০২৪ সালের ৭ জুলাই রায় ঘোষণা করেন। রায়ে মোসা. সেলিনা আক্তারকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১২ লাখ ১২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড, মোসা. আকলিমা আক্তারকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩৪ লাখ ৩ হাজার টাকা অর্থদণ্ড এবং আসমা আক্তারকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫১ লাখ ৯৯ হাজার ৮৩১ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে তিনটি মামলাতেই মূল আসামি মো. জহিরুল ইসলামকে খালাস দেওয়া হয়।

আবেদনকারীর দাবি, দণ্ডপ্রাপ্ত তিন নারীই খালাসপ্রাপ্ত জহিরুল ইসলামের স্ত্রী এবং যেসব ব্যবসা প্রতিষ্ঠানের নামে অবৈধ সম্পদ দেখানো হয়েছে, সেগুলোর প্রকৃত মালিক জহিরুল ইসলাম নিজেই। দালিলিক কাগজ গোপন করতে তিনি স্ত্রীদের নামে প্রতিষ্ঠানগুলো নিবন্ধন করেন বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া আবেদনপত্রে অভিযোগ করা হয়, বিচারিক প্রক্রিয়ায় অনিয়ম ও প্রভাব খাটিয়ে জহিরুল ইসলাম খালাস পান এবং রাষ্ট্রপক্ষ থেকে তার খালাসের বিরুদ্ধে কোনো আপিল করা হয়নি।

আবেদনকারী আরও জানান, আগামী সাত কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আপিল দায়ের না করে, তাহলে বিষয়টি নিয়ে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents