ঢাকায় এলিট ফোর্স সদস্যের শটগান ছিনতাই, একজন অপহরণ

Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

১৭৮
১৭৮

রাজধানীর উত্তরায় বেসরকারি প্রতিষ্ঠান এলিট ফোর্সে কর্মরত মাহবুব (৫৬) নামে এক ব্যক্তিকে মারধর করে তার কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত শটগান ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। একই ঘটনায় আরও একজনকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড এলাকায় একটি গাড়িযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত মাহবুবের পথরোধ করে তাকে ব্যাপক মারধর করে।

এক পর্যায়ে তার কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত শটগান ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা আরও একজন ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে যায়।

তবে অপহরণ করে নিয়ে যাওয়া ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। বেসরকারি এলিট ফোর্সে কর্মরত মাহবুব গুরুতর আহত অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মারধরের কারণে তিনি অচেতন অবস্থায় আছেন এবং ঠিকভাবে কথা বলতে পারছেন না।

পুলিশ জানায়, অস্ত্র ছিনতাইয়ে জড়িত দুর্বৃত্তদের শনাক্তের পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। অন্ধকারের কারণে এলাকার সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে, পাশাপাশি এই ঘটনায় আদৌ কেউ অপহৃত হয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তদন্ত কার্যক্রম শুরু করেছে।

অপরদিকে জানা গেছে, বেসরকারি প্রতিষ্ঠান এলিট ফোর্সে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত মাহবুব শুক্রবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলার সময় তার মাথা ও মুখমণ্ডলে আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। পরে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents