সময় এলে ভেনেজুয়েলার প্রথম নারী প্রেসিডেন্ট হবো: মাচাদো

Picture of আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

৪৪৭
৪৪৭

যখন সঠিক সময় আসবে, তখন ভেনেজুয়েলার নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন দেশটির শান্তিতে নোবেলজয়ী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। স্থানীয় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সফরে গিয়ে এ ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। খবর বিবিসি

ফক্স নিউজকে তিনি বলেন, ‘এটি একটি মিশন, এবং আমরা ভেনেজুয়েলাকে সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও কল্যাণময় ভূমিতে পরিণত করব। আমি বিশ্বাস করি, সময় এলে আমি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হব—দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট।’

এই মন্তব্য আসে এমন এক দিনের মাথায়, যখন তিনি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কারের পদক দেন এবং এটিকে ভেনেজুয়েলার স্বাধীনতার প্রতি ট্রাম্পের অঙ্গীকারের স্বীকৃতি বলে উল্লেখ করেন। উল্লেখ্য, ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়, যেখানে তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র-সংক্রান্ত নানা অভিযোগে বিচার চলবে।

তবে ট্রাম্প ভেনেজুয়েলার নতুন নেতা হিসেবে মাচাদোকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তার বক্তব্য, দেশটির ভেতরে মাচাডোর যথেষ্ট সমর্থন নেই—যদিও বিরোধী আন্দোলন দাবি করছে, ২০২৪ সালের বহুল বিতর্কিত নির্বাচনে তারাই জয়ী হয়েছিল।

এর পরিবর্তে তিনি দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করছেন; রদ্রিগেজ আগে মাদুরোর ভাইস-প্রেসিডেন্ট ছিলেন। মাচাদো বলেন, ‘আমি আমার দেশকে সেখানে সেবা দিতে চাই, যেখানে আমি সবচেয়ে বেশি উপকারী হতে পারি। আমি একটি ম্যান্ডেট পেয়েছি, এবং সেই ম্যান্ডেট আমার আছে।’

ওয়াশিংটন সফরের সময় তিনি কংগ্রেসে মার্কিন সিনেটরদের সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সমর্থকরা—‘মারিয়া, প্রেসিডেন্টে’ স্লোগান দেন এবং ভেনেজুয়েলার পতাকা নাড়াতে দেখা যায়।

এদিকে কারাকাসে, রদ্রিগেজ সিআইএ পরিচালক-এর সঙ্গে দুই ঘণ্টার বৈঠক করেন, যা ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে’ অনুষ্ঠিত হয় বলে এক মার্কিন কর্মকর্তা জানান। উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে আস্থা ও যোগাযোগ গড়ে তোলা।

ওই কর্মকর্তা বলেন, ‘পরিচালক র‌্যাটক্লিফ সম্ভাব্য অর্থনৈতিক সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন এবং জানান যে ভেনেজুয়েলা আর আমেরিকার প্রতিপক্ষদের জন্য নিরাপদ আশ্রয় হতে পারে না।’

একই দিনে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রদ্রিগেজ বলেন, যুক্তরাষ্ট্রের মুখোমুখি হতে তিনি ভয় পান না—‘কূটনৈতিকভাবে, রাজনৈতিক সংলাপের মাধ্যমে।’

তিনি আরও বলেন, ভেনেজুয়েলাকে তার ‘মর্যাদা ও সম্মান’ রক্ষা করতে হবে এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে তেল শিল্পে সংস্কারের ঘোষণা দেন, যা মাদুরোর নীতির থেকে সরে আসার ইঙ্গিত। বুধবার ট্রাম্প রদ্রিগেজকে ‘একজন দারুণ মানুষ’ বলে আখ্যা দেন, তাদের ফোনালাপের পর।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭২ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents