জামায়াত প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের সঙ্গে আলেম সমাজের মতবিনিময়

Picture of মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

৩৩৮
৩৩৮

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের সঙ্গে আলেম সমাজের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে চাঁপাইনবাবগঞ্জ সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সম্মিলিত ওলামা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুস সবুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবু জার গিফারী, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী এবং সদর আমীর হাফেজ আব্দুল আলীম।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন,“দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ইনসাফভিত্তিক একটি ন্যায়বিচারের বাংলাদেশ গড়তে আলেম-ওলামাদের ভূমিকা অপরিসীম। শুধুমাত্র আলেম সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি নৈতিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন এলাকার আলেম-ওলামা, ইমাম, খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন জাতীয় নির্বাচন, নৈতিক রাজনীতি ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৪ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents