সিংড়া পৌরসভার উন্নয়নে ৪০ লাখ টাকা বরাদ্দ, উদ্যোগে এনসিপি নেতা ফয়সাল আহমেদ

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

১১৫
১১৫

সিংড়া (নাটোর) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. ফয়সাল আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিংড়া পৌরসভার উন্নয়ন কার্যক্রমের জন্য ৪০ লাখ টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন দিয়েছে সরকার।

২০২৫–২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটের আওতায় এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার বরাবর দেওয়া আবেদনের ভিত্তিতেই এ বিশেষ বরাদ্দ অনুমোদিত হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর–২ শাখা) গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে উল্লেখ করা হয়, বার্ষিক উন্নয়ন সহায়তা খাতের ‘বিশেষ বরাদ্দ’ উপখাত থেকে এককালীনভাবে সিংড়া পৌরসভাকে এই অর্থ প্রদান করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মোশারেফ হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, বরাদ্দকৃত অর্থ সিংড়া পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে। এর মাধ্যমে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।

সরকারি অর্থ ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। পৌরসভার প্রশাসক বা প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পৌর নির্বাহী কর্মকর্তা যৌথভাবে আয়-ব্যয়ের দায়িত্ব পালন করবেন। অর্থ ব্যয়ের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) ২০০৮ এবং উন্নয়ন সহায়তা বরাদ্দ ও ব্যবহার নির্দেশিকা–২০২৪ অনুসরণ করতে হবে। বরাদ্দকৃত অর্থ আগামী ৩০ জুন ২০২৬ সালের মধ্যে ব্যয় করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ব্যয় না হলে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১৫ জুলাই ২০২৬ তারিখের মধ্যে ব্যয়ের বিস্তারিত হিসাব স্থানীয় সরকার বিভাগে জমা দিতে হবে।

এ বিষয়ে এনসিপি নেতা মো. ফয়সাল আহমেদ বলেন,আমি সিংড়া উপজেলার সন্তান। এ এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং আমৃত্যু মানুষের সেবা করে যেতে চাই। সিংড়া পৌরসভার উন্নয়নের জন্য ৪০ লাখ টাকার বরাদ্দ অনুমোদন করাতে পেরেছি, এটি আমার জন্য আনন্দের।

সিংড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বিশেষ বরাদ্দ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents