নির্বচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন-প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

Picture of মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

৩১১
৩১১

ময়মনসিংহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় সার্কিট হাউস কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উক্ত কর্মশালায় জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মোঃ আব্দুস সবুর।

প্রধান অতিথি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। আপনাদের মাধ্যমে সমাজ, দেশ ও দেশের বাইরের মানুষ তথ্য পেয়ে থাকে। তাই মানসম্মত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সাংবাদিক হিসেবে আপনাদের একান্তই কর্তব্য। আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এসময় তিনি আরো জানান, সাংবাদিকগণ যাতে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনসহ স্থানীয় সরকার পরিষদের সকল সাধারণ ও উপনির্বাচনে নির্বিঘ্নে নির্বাচনী এলাকা ও ভোটকেন্দ্র হতে সংবাদ সংগ্রহ ও প্রচার করতে পারেন সেজন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে। 

সভাপতি বক্তব্য বলেন,সাংবাদিকতা হচ্ছে এমন একটি পেশা যেখানে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে হয়। আপনাদের একটি সংবাদ এর প্রতিক্রিয়া সারা দেশ এবং বিশ্বে তার প্রতিফলন সৃষ্টি হয়।আসন্ন নির্বাচনে সততা ও নৈতিকতা বজায় রেখে নির্বাচনী সংবাদ প্রচারণার মাধ্যমে দেশ ও দেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে আপনারা ভূমিকা রাখবেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য উপস্থাপনা করেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীরা আকরাম উদ্দীন আহম্মদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ মো: শহিদুল ইসলামসহ ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents