সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন ও সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত 

Picture of মোঃ ইব্রাহিম আলী সিংড়া উপজেলা প্রতিনিধি

মোঃ ইব্রাহিম আলী সিংড়া উপজেলা প্রতিনিধি

নাটোরের সিংড়ায় অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসন বনাম স্থানীয় সাংবাদিকদের মধ্যে এক দিনের এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার কলম স্কুল মাঠে এই আকর্ষণীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে দুপক্ষের কর্মী-সমর্থক এবং স্থানীয় ক্রীড়ামোদিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সিংড়া আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সাইদ খান।

এদিন মাঠের লড়াইয়ে উপজেলা প্রশাসনের পক্ষে ব্যাট-বল হাতে অংশ নেন সিংড়া থানা, উপজেলা কৃষি অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অন্যদিকে সাংবাদিকদের পক্ষে মাঠ কাঁপান সিংড়া প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, আইডিয়াল প্রেসক্লাব এবং স্মার্ট প্রেসক্লাবের একঝাঁক গণমাধ্যমকর্মী।

খেলা শেষে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত জানান, সরকারি কর্মকর্তা এবং সমাজের দর্পণ সাংবাদিকদের মধ্যকার এই সৌহার্দ্যপূর্ণ ম্যাচটি কেবল বিনোদনই দেয়নি, বরং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় ও কর্মপরিবেশকে আনন্দময় করে তুলতে দারুণ ভূমিকা রাখবে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৬৭ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৪ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২০ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৩ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents