বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিত ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থার দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিবৃতি

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

কোমর।পানির মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়া কালীন ছবি।

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য ন্যায্য বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্টুডেন্টস ফর সভরেন্টি, বাংলাদেশ।

সোমবার (১৩ জুলাই) সংগঠনটির মুখপাত্র মহিউদ্দিন রাহাত স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, টানা বর্ষণে চট্টগ্রাম বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চল বন্যাকবলিত হয়েছে। রাজধানী ঢাকার অনেক এলাকাতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা চলমান থাকায় বহু শিক্ষার্থী চরম ভোগান্তির মুখে পড়ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অনেক শিক্ষার্থীর বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় তারা পরীক্ষায় অংশ নিতে পারছে না। আবার অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এতে পরীক্ষার্থীরা মানসিক চাপ, অনিশ্চয়তা এবং পর্যাপ্ত প্রস্তুতির অভাবে কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছে। সংগঠনটির মতে, যেকোনো পরীক্ষার চেয়ে শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা অধিক গুরুত্বপূর্ণ।

এ অবস্থায় সরকারের প্রতি তিনটি দাবি জানিয়েছে স্টুডেন্টস ফর সভরেন্টি—

  • চলমান এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি ঘোষণা করতে হবে।
  • বন্যা ও দুর্যোগের কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি বা নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে ব্যর্থ হয়েছে, তাদের জন্য দ্রুত কার্যকর ও ন্যায্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে।
  • প্রতিবছর জুলাই-আগস্ট মাসে বন্যা ও অতিবৃষ্টির ঝুঁকি বিবেচনায় নিয়ে আগামী বছরগুলোতে এইচএসসি পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাস করতে হবে।

বিবৃতির শেষাংশে সংগঠনটি আশা প্রকাশ করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

  • কোমর।পানির মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়া কালীন ছবি।

About The Author

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৩৫ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

৬৮ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

Read More »

নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

৫৫ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

Read More »

‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

২০ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

Read More »

বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

৫৬ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

Read More »

Table of Contents