চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের খাইলাবাড়ি এলাকায় এক মুসলিম পরিবার তাদের বাড়িঘর ও গাছপালার ক্ষয়ক্ষতির অভিযোগ তুলে বিচার দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও পোস্টে দাবি করা হয়েছে, প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে পরিবারের কলাগাছ কেটে ফেলা, আম ও কাঁঠাল পেড়ে নেওয়া, বাড়ির গেট ভেঙে ফেলা এবং বাড়ির উঠোনে ময়লা ফেলার মতো ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, তাদের জমির ওপর টয়লেট নির্মাণ করা হয়েছে এবং প্রতিনিয়ত সেখানে ময়লা ফেলা হচ্ছে। এছাড়া প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে কাটা কলাগাছ, ক্ষতিগ্রস্ত গাছপালা এবং বাড়ির কিছু অংশের ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়।
পরিবারটির অভিযোগ, বিষয়টি পুলিশকে জানানো হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তারা প্রশাসনের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।




