হাতিয়া আলী বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জাফর, সম্পাদক টুটুল নির্বাচিত

Picture of মামুন রাফি নোয়াখালী জেলা প্রতিনিধি

মামুন রাফি নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় উৎসবমুখর পরিবেশে আলী বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জাফর উল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে জামসেদুল ইসমাইল টুটুল নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন পুলিশের একটি টিম।

নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে বাজারের ১২৪ জন বৈধ ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন।

গত ১১ জুন নির্বাচনের তফসিল ঘোষণার পর সমিতির ১১টি পদে মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে সাতটি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি, সাধারণ সম্পাদকসহ বাকি চারটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে হরিণ প্রতীক নিয়ে ৮০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন জাফর উল্লাহ। আনারস প্রতীক নিয়ে ৭৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন জামসেদুল ইসমাইল টুটুল। এছাড়া সহ-সভাপতি পদে মো. রাশেদ ৫৮ ভোট এবং ক্যাশিয়ার পদে দেলোয়ার হোসেন ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচিত প্রতিনিধিরা জানান, ঐতিহ্যবাহী এ বাজারটি দীর্ঘদিন নানা সমস্যায় অবহেলিত ছিল। বণিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে তারা বাজারের সার্বিক উন্নয়ন, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আন্তরিকভাবে কাজ করবেন।

নির্বাচনকে কেন্দ্র করে আলী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন প্রার্থীর কর্মী-সমর্থকরা ব্যানার, ফেস্টুন ও প্রচারণার মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেন।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ও মো. আলী কলেজের অধ্যক্ষ মো. আজমির হোসেন বলেন, শুরু থেকেই বণিকরা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে সহযোগিতা করেছেন। ভোটগ্রহণ শেষে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ভোট গণনা করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৬৮ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৫ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২২ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents