দেশীয় ব্যবস্থাপনায় নিট প্রফিট ১০৭ ডলার, ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবে মাত্র ১৭ ডলার

চট্টগ্রাম বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দিলে বছরে ১২২ মিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা: জিয়াউল হক

Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

ছবি: জিয়াউল হক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়া হলে বাংলাদেশের বছরে প্রায় ১২২ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’র আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক্ব।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ দাবি করেন এবং একটি ইনফোগ্রাফিক শেয়ার করেন।

ইনফোগ্রাফিক অনুযায়ী, দেশীয় ব্যবস্থাপনায় প্রতি টিইইউ (TEU) কন্টেইনার থেকে গ্রোস রেভিনিউ প্রায় ১৬২ মার্কিন ডলার, যেখানে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব অনুযায়ী তা হবে মাত্র ৫৮ ডলার। একইভাবে, দেশীয় ব্যবস্থাপনায় প্রতি টিইইউতে নিট প্রফিট প্রায় ১০৯ ডলার হলেও ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবে তা নেমে আসবে মাত্র ১৯ ডলারে।

এ হিসাব অনুযায়ী, বছরে প্রায় ১৩ লাখ ৫০ হাজার টিইইউ কন্টেইনার হ্যান্ডলিংয়ের ভিত্তিতে বাংলাদেশের সম্ভাব্য নিট আয়ের ক্ষতি প্রায় ১২২ মিলিয়ন মার্কিন ডলার হতে পারে বলে দাবি করা হয়েছে।

পোস্টে জিয়াউল হক্ব লিখেছেন, “দেশীয় ব্যবস্থাপনায় নিউমুরিং টার্মিনাল থেকে যেখানে প্রতি টিইইউতে প্রায় ১০৭–১০৯ ডলার নিট প্রফিট হচ্ছে, সেখানে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব অনুযায়ী তা কমে দাঁড়াবে মাত্র ১৭–১৯ ডলারে। এতে দেশের বছরে প্রায় ১২২ মিলিয়ন ডলার ক্ষতি হবে।”

তিনি প্রশ্ন তুলে বলেন, “যদি বিদেশি অপারেটরের কাছে টার্মিনাল ইজারা দিলে দেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এমন সিদ্ধান্তের প্রয়োজন কী? দেশীয় ব্যবস্থাপনায় বেশি লাভ করা সম্ভব হলে বিদেশি অপারেটর আনার যৌক্তিকতা কোথায়?”

এ বিষয়ে তিনি দৈনিক বণিক বার্তার একটি প্রতিবেদনেরও উল্লেখ করেছেন। পাশাপাশি, বিষয়টি নিয়ে নিজের একটি ভিডিওতে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরেছেন বলেও জানিয়েছেন।

  • দেশীয় ব্যবস্থাপনায় নিট প্রফিট ১০৭ ডলার, ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবে মাত্র ১৭ ডলার
  • ছবি: জিয়াউল হক

About The Author

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৩২ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

২ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

৬৭ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

Read More »

নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

৫৪ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

Read More »

‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

২০ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

Read More »

বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

৫৩ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

Read More »

Table of Contents