সিংড়ায় পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে বিভ্রান্তির অবসানে সংবাদ সম্মেলন

Picture of মোঃ ইব্রাহিম আলী সিংড়া উপজেলা প্রতিনিধি

মোঃ ইব্রাহিম আলী সিংড়া উপজেলা প্রতিনিধি

নাটোরের সিংড়া পৌরসভার পৌর কর পুনর্মূল্যায়ন সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছে পৌরসভা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সিংড়া পৌরসভার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য পৌর এলাকার হোল্ডিংসমূহের কর পুনর্মূল্যায়নের লক্ষ্যে প্রাথমিক দাবি নোটিশ জারি করা হয়েছে। তবে এ নোটিশকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং পৌরসভার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে।

পৌর প্রশাসক বলেন, পৌর কর পুনর্মূল্যায়ন কোনো নতুন বিষয় নয়। স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর পৌর এলাকার কর পুনর্মূল্যায়ন করা হয়। এটি একটি নিয়মিত প্রশাসনিক কার্যক্রম, যা প্রচলিত আইন ও বিধিমালার আলোকে সম্পন্ন করা হচ্ছে।

তিনি আরও জানান, পৌরসভার পক্ষ থেকে দেওয়া প্রাথমিক দাবি নোটিশ কোনো চূড়ান্ত কর নির্ধারণ নয়। নোটিশপ্রাপ্ত নাগরিকরা নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি, তথ্য সংশোধন কিংবা পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন। এসব আবেদন শুনানি ও যাচাই-বাছাই শেষে যৌক্তিক ও গ্রহণযোগ্য কর নির্ধারণ করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৯ জুন ২০২৬ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট নাগরিকরা লিখিত আপত্তি দাখিল করতে পারবেন। পরবর্তীতে পৌর কর নির্ধারণ ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির মাধ্যমে শুনানি গ্রহণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পৌর কর্তৃপক্ষ নাগরিকদের উদ্দেশে বলেন, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য সরাসরি পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করতে হবে। একই সঙ্গে প্রকৃত তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করা হয়।

সিংড়া পৌরসভা কর্তৃপক্ষ জানায়, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় পৌর কর পুনর্মূল্যায়নের কার্যক্রম সম্পন্ন করা হবে। এর মাধ্যমে পৌরসভার উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, পৌর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান, হিসাবরক্ষণ কর্মকর্তা ওমর ফারুকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৪ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents