ভোলাহাটে দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসের পরিবারকে তারেক রহমানের পক্ষে নগদ অর্থ প্রদান

Picture of মোঃ গোলাম কবির ভোলাহাট প্রতিনিধি

মোঃ গোলাম কবির ভোলাহাট প্রতিনিধি

ভোলাহাট প্রতিবন্ধী মুকলেসকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা প্রদান করছেন সৈয়দ শাইন শওকত, ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী জর্জসহ  অন্যান্য নেতৃবৃন্দ।

 চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসুর রহমান (মুখলেস) ও তার বৃদ্ধা মা রুলি বেগমের সংগ্রামী জীবনের সংবাদ প্রকাশের পর তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দীর্ঘ ৫০ বছর ধরে একই পথে হেঁটে কাঠকাটা মিলে গিয়ে কাজ করে বৃদ্ধা মায়ের সংসার চালিয়ে আসা দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসের মানবিক সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অসহায় এই পরিবারকে উপহারসামগ্রী প্রদান করা হয়।

শুক্রবার ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামে মুখলেসের বাড়িতে গিয়ে নগদ অর্থ ও খাবার পৌঁছে দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ সৈয়দ শাহীন শওকত। এ সময় তিনি মুখলেস ও তার মা রুলি বেগমের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

সৈয়দ শাহীন শওকত বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও মুখলেস যেভাবে পরিশ্রম করে বৃদ্ধা মায়ের সংসার চালিয়ে যাচ্ছেন, তা সত্যিই অনুকরণীয়। তারেক রহমান সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার নির্দেশনা দেন। সেই ধারাবাহিকতায় তার পক্ষ থেকে এই উপহার পৌঁছে দেওয়া হয়েছে। সহযোগিতা পেয়ে মুখলেস ও তার মা রুলি বেগম বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারেক আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গুনি হামিদ চৌধুরী, ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইয়াজদানী জর্জ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঈনুদ্দিন আহম্মেদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ জহরুল হোক, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক মোসা: শাহানাজ খাতুন, জেলা যুবদলের সদস্য মোঃ জুবায়ের হাসান, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য ও ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বিএম রুবেল আহমেদ,ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুল হক, মো. রহমত আলী, মো. আবু মোতালেব, মোঃ শাহাজালাল ও ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ, আব্দুর রকিব, মো. মোস্তাকিম, মো. কামরুজ্জামান বাবুল, স্বেচ্ছাসেবক দল নেতা মো. আব্দুল আজিম ও মো. দুলাল, ছাত্রদল নেতা মো. মাসুদ রানা ও মেসবাব হাবিব, বিএনপি নেতা গোহালবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইসমাইল হোসেনসহ অন্যরা।

ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইয়াজদানী জর্জ বলেন, গনমাধ্যমে নিউজ প্রকাশ হওয়ায় দলীয় নেতৃবিন্দুর দৃষ্টিগোচর হলে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সৈয়দ শাহীন শওকত অসহায় পরিবারটির বাড়িতে আসেন। পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন এবং ভোলাহাট উপজেলা বিএনপির নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশনা প্রদান করেন। 

উল্লেখ্য, ৫৬ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসুর রহমান শৈশব থেকেই ভোলাহাটের তেলিপাড়া গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে কাঠকাটা মিলে গিয়ে কাজ করেন। সেই উপার্জনেই চলে তার ৭০ বছর বয়সী বৃদ্ধা মা রুলি বেগমের সংসার। সম্প্রতি তার সংগ্রামী জীবনের সংবাদ প্রকাশিত হলে বিভিন্ন মহলে ব্যাপক সাড়া পড়ে এবং সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান ওঠে।

 

ছবি ক্যাপশন: ভোলাহাট প্রতিবন্ধী মুকলেসকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা প্রদান করছেন সৈয়দ শাইন শওকত, ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী জর্জসহ  অন্যান্য নেতৃবৃন্দ।

গোলাম কবির -০১৭৩০৯৬৩৯৮৯

ভোলাহাট ( চাঁপাইবাবগঞ্জ) প্রতিনিধি -১২-০৬-২০২৬

  • ভোলাহাট প্রতিবন্ধী মুকলেসকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা প্রদান করছেন সৈয়দ শাইন শওকত, ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী জর্জসহ  অন্যান্য নেতৃবৃন্দ।

About The Author

ভোলাহাটে মাদক সম্রাট শুভসহ চারজন গ্রেফতার 

 চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ মাদক সম্রাট শুভসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ১২ জুন বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট

Read More »

প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত  

চট্টগ্রাম পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে অবস্থিত দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বিদ্যাপীঠ হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক কমিটি) সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন স্হানীয়

Read More »

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান ও

Read More »

সাতকানিয়া কেরানি হাটে বিদ্যুৎ সাশ্রয়ে মোবাইল কোর্ট, ৫৫ হাজার টাকা জরিমানা

বিদ্যুতের অপচয় রোধ এবং সরকারের জ্বালানি সাশ্রয়মূলক নির্দেশনা বাস্তবায়নে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে

Read More »

হিলিতে দামকমেছে পেঁয়াজের, স্বস্তিতে ক্রেতারা

সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা করে। নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন। সরবরাহ

Read More »

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় তার কাছ থেকে ৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল

Read More »

Table of Contents