ঢেমশা বাসীর কল্যাণেই জীবনের বাকি সময় কাটাতে চান আবু তাহের

Picture of নুরুল কবির সাতকানিয়া চট্রগ্ৰাম প্রতিনিধিঃ

নুরুল কবির সাতকানিয়া চট্রগ্ৰাম প্রতিনিধিঃ

১৫৬
১৫৬

সততা, কর্মদক্ষতা এবং নিঃস্বার্থ সমাজসেবার মাধ্যমে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু তাহের। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ইউনিয়নের প্রশাসনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা আনা এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে আপসহীন ভূমিকা পালন করে আসছেন।

সম্প্রতি এক একান্ত সাক্ষাৎকারে তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও জনসেবার মূল লক্ষ্য ব্যক্ত করেছেন। প্রবীণ এই জনসেবক জানান, তাঁর জীবনের একমাত্র চাওয়া-বাকি সময়টুকু সম্পূর্ণভাবে ঢেমশাবাসীর সেবা ও কল্যাণে উৎসর্গ করা।

প্রতিশ্রুতি নয়, প্রয়োজন যোগ্য নেতৃত্ব আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠপর্যায়ে ব্যাপক জনপ্রিয়তায় এগিয়ে আছেন মো. আবু তাহের। তিনি মনে করেন, একটি অবহেলিত সমাজ বা ইউনিয়নকে বদলে দিতে হলে শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি দিলেই চলে না; তার জন্য প্রয়োজন সততা ও প্রকৃত দায়িত্বশীল নেতৃত্ব। ঢেমশাবাসীর দীর্ঘদিনের দাবি ও মৌলিক অধিকারগুলো পূরণ করতেই তিনি নিজেকে বিলিয়ে দিচ্ছেন।

আমি ক্ষমতার লোভ বা ব্যক্তিস্বার্থের জন্য রাজনীতি করি না। ঢেমশার মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি কাজের মাধ্যমে তার ঋণ শোধ করতে চাই। একটি দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক আধুনিক ইউনিয়ন গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।

স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, মো. আবু তাহের শুধু একজন জনপ্রতিনিধিই নন, বরং দীর্ঘদিন ধরে ঢেমশার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সাথে নিবিড়ভাবে জড়িয়ে থাকা একজন পরীক্ষিত ব্যক্তিত্ব। করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো দুর্যোগে তিনি মাঠপর্যায়ে সাধারণ মানুষের পাশে থেকেছেন। তাঁর পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সৎ জীবনযাপনের কারণে তিনি আজ ঢেমশার সর্বস্তরের মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছেন।

এলাকার সচেতন মহল ও তরুণ সমাজের মতে-ব্যক্তি, গোষ্ঠী বা দলের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ঢেমশার বৃহত্তর স্বার্থে এবং একটি ‘মডেল ইউনিয়ন’ বিনির্মাণে আবু তাহেরের মতো যোগ্য ও পরিচ্ছন্ন ইমেজের নেতার কোনো বিকল্প নেই। সাধারণ ভোটাররা এখন এমন একজন স্থায়ী নেতৃত্ব প্রত্যাশা করছেন, যিনি জনগণের কষ্টকে নিজের মনে করে অনুধাবন করবেন এবং স্থানীয় প্রশাসনকে শতভাগ দুর্নীতিমুক্ত রাখবেন।

ঢেমশা ইউনিয়নের এই উন্নয়ন, শান্তি ও অগ্রগতির ধারা বজায় রাখতে এবং আগামী দিনে আরও বড় পরিসরে সেবা করার সুযোগ পেতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু তাহের সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৬৮ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৫ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২০ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৪ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents