রামিসা হত্যা মামলায় দম্পতির মৃত্যুদণ্ড

Picture of নয়া বাংলা ডেস্ক

নয়া বাংলা ডেস্ক

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, ভিকটিমের শরীরে যৌন নির্যাতন ও আঘাতের আলামত পাওয়া গেছে। এছাড়া আসামি সোহেলের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছায় দেওয়া হয়েছিল বলে আদালতের কাছে প্রতীয়মান হয়েছে। আদালতের মতে, ঘটনার পর সোহেলকে পালাতে সহায়তা করেন তার স্ত্রী স্বপ্না।

রায় ঘোষণার আগে সকালেই দুই আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন হয় এবং মাত্র কয়েক কার্যদিবসের মধ্যেই রায় ঘোষণা করা হয়। এ উপলক্ষে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে সকালে স্কুলপড়ুয়া রামিসা নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা প্রতিবেশী সোহেলের বাসায় সন্দেহজনক পরিস্থিতি দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করেন। সেখানে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় নিহত শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে এ রায় প্রদান করেন।

    About The Author

    ভোলাহাটে মাদক সম্রাট শুভসহ চারজন গ্রেফতার 

     চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ মাদক সম্রাট শুভসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ১২ জুন বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট

    Read More »

    ভোলাহাটে দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসের পরিবারকে তারেক রহমানের পক্ষে নগদ অর্থ প্রদান

     চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসুর রহমান (মুখলেস) ও তার বৃদ্ধা মা রুলি বেগমের সংগ্রামী জীবনের সংবাদ প্রকাশের পর তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী

    Read More »

    প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত  

    চট্টগ্রাম পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে অবস্থিত দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বিদ্যাপীঠ হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক কমিটি) সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন স্হানীয়

    Read More »

    ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 

    উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান ও

    Read More »

    সাতকানিয়া কেরানি হাটে বিদ্যুৎ সাশ্রয়ে মোবাইল কোর্ট, ৫৫ হাজার টাকা জরিমানা

    বিদ্যুতের অপচয় রোধ এবং সরকারের জ্বালানি সাশ্রয়মূলক নির্দেশনা বাস্তবায়নে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে

    Read More »

    হিলিতে দামকমেছে পেঁয়াজের, স্বস্তিতে ক্রেতারা

    সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা করে। নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন। সরবরাহ

    Read More »

    Table of Contents