হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলসহ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ 

Picture of মামুন রাফি নোয়াখালী জেলা প্রতিনিধি

মামুন রাফি নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড চৌমুহনী বাজার এলাকায় একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অনিয়ম, দখল, চাঁদাবাজি ও সরকারি সম্পদ অপব্যবহারের অভিযোগ উঠেছে এনসিপি নেতা ইমরানের বিরুদ্ধে। 

জানা যায়, এলাকায় ইমরান দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী রাজনৈতিক বলয়ের সঙ্গে সম্পৃক্ত থেকে প্রভাব বিস্তার করছেন। অতীতে বুড়িরচর ইউনিয়নের দানার দোল ঘাটে সার ও ইলিশ মাছের নৌকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আইনি জটিলতায় পড়ে এবং পরবর্তীতে বিদেশে অবস্থান করেন। দেশে ফিরে এসে তিনি পুনরায় স্থানীয় একটি রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হন বলে এলাকাবাসীর দাবি।

স্থানীয় একাধিক সূত্র আরও দাবি করে, দেশে ফেরার পর তিনি তার পূর্বের কিছু সহযোগীকে নিয়ে এলাকায় প্রভাব বিস্তার শুরু করেন এবং চৌমুহনী বাজার ও আশপাশের এলাকায় ব্যবসা-বাণিজ্য, লিজ ও সরকারি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠে।

অভিযোগের মধ্যে আরও বলা হয়, একটি সরকারি খাদ্য গুদাম ইজারা বা লিজ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমে অনিয়ম হয়েছে এবং গুদামের ভেতরের সম্পদ গাছ, পাথর ও লোহার সামগ্রী অবৈধভাবে বিক্রির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করছেন। পাশাপাশি গুদাম এলাকায় অবৈধভাবে ব্যবসায়িক স্থাপনা তৈরি এবং জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগও পাওয়া গেছে।

স্থানীয়দের একাংশের দাবি, এসব কর্মকাণ্ডের পেছনে রাজনৈতিক প্রভাবশালী মহলের ছত্রছায়া রয়েছে। তারা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসন ও গণমাধ্যমকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে হাতিয়া এলাকার রাজনৈতিক অঙ্গনের একাংশের নামও আলোচনায় আসছে। স্থানীয়রা দাবি করেন, জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতা ও নোয়াখালী ৬ (হাতিয়া) আসনের এমপি হান্নান মাসউদের এর ঘনিষ্ঠ বলয়ে প্রভাব বিস্তার করছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি সম্পদ লুট, দখল বা অবৈধ ব্যবসায়িক কার্যক্রম বন্ধে প্রশাসনের দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। অন্যথায় এলাকায় আইনের শাসন ও জনআস্থার সংকট আরও গভীর হতে পারে।

এই বিষয়ে অভিযুক্ত ইমরান উদ্দিনকে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেন নি। তাই তার মতামত নেওয়া সম্ভব হয়নি।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৪ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents