অভিনেত্রীকে হত্যা করতে কোটি টাকার পুরস্কার ঘোষণা করলেন বিজেপি নেতা

Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

ভারতের তৃণমূল কংগ্রেসের লোকসভার সংসদ সদস্য ও টলিউড অভিনেত্রী সায়নী ঘোষকে হত্যার হুমকি দিয়েছেন উত্তরপ্রদেশের সিকান্দারবাদের পৌরসভার প্রধান বিজেপি নেতা ডক্টর প্রদীপ দীক্ষিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে এমন হুমকি দিতে দেখা যায়।  

ডক্টর প্রদীপ দীক্ষিত বলেন, ‘যে ব্যক্তি সায়নী ঘোষের মাথা কেটে এনে দিতে পারবে, তাকে ১ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে।’ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। 

হত্যার হুমকির খবর পেয়ে সায়নী ঘোষ তার টুইটার পোস্টে বলেন, ‘আমি স্তম্ভিত! উত্তরপ্রদেশের সিকান্দারবাদের পৌরসভার প্রধান এবং বিজেপি নেতা প্রকাশ্যে মাথা কেটে আনার জন্য ১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করছেন। এই হুমকি সমাজমাধ্যম এবং মূলধারার সংবাদমাধ্যমে ঘুরছে।’ 

প্রশ্ন ছুড়ে দিয়ে সায়নী ঘোষ বলেন, বিজেপি শাসিত রাজ্যে একজন বিজেপি জনপ্রতিনিধি কর্তৃক একজন নারী এবং বর্তমান সংসদ সদস্যের মাথা কাটার জন্য পুরস্কার ঘোষণা করা কি আপনাদের ‘নিউ ভারত’-এর ‘নারী শক্তি বন্দন’ প্রকল্পের আসল রূপ? নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের কাছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবিও জানান সায়নী। 

২০১৫ সালে সায়নী ঘোষের এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে শিবলিঙ্গ নিয়ে আপত্তিকর একটি ছবি পোস্ট করা হয়েছিল, যা নিয়ে তথাগত রায়সহ একাধিক বিজেপি নেতা মামলা দায়ের করেছিলেন। যদিও সায়নী আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, ২০১৫ সালে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং হ্যাকাররাই সেই ছবি পোস্ট করেছিল, অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পরই মুছে দেন। 

কিন্তু সম্প্রতি উত্তরপ্রদেশের সিকান্দারবাদের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর একটি প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত সায়নীর সেই পুরোনো পোস্টের প্রসঙ্গ তুলে ‘মাথা কাটার’-এর মতো বিতর্কিত ঘোষণা দেন। 

অবশ্য বিজেপি নেতা প্রদীপ দীক্ষিতের দাবি, ভাইরাল হওয়া ভিডিওটি ভুয়া এবং তার ভাবমূর্তি নষ্ট করতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার কণ্ঠস্বর ও ভিডিওতে কারসাজি করা হয়েছে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৩ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents