দুই মাদক কারবারি আটক, পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা গিলে ফেললো তারা

Picture of নিহারেন্দু চক্রবর্তী নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নিহারেন্দু চক্রবর্তী নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (৬ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোকর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে আটককৃতরা হলেন—বাপ্পি সাহা (পিতা: মৃত হরিপদ সাহা), গোকর্ণ সূত্রধর পাড়া এবং সোহেল (পিতা: আহাদ আলী), মোহনপুর, গোকর্ণ এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানের সময় তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো দুই পুটলা গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃত দুইজন ইয়াবা ট্যাবলেট গিলে ফেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে অভিযান পরিচালনাকারী এসআই জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৩ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents