চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা

Picture of মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ’-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উল্লেখ্য, চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, এখনো পর্যন্ত জড়িতদের গ্রেফতারে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল মাহমুদ।

প্রতিবাদ সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তাদের মধ্যে ছিলেন— হোসেন শাহনেওয়াজ (সভাপতি, জেলা প্রেসক্লাব), কামাল উদ্দীন (সম্পাদক, দৈনিক চাঁপাই চিত্র), মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু (সম্পাদক, দৈনিক চাঁপাই দর্পণ), আখতারুজ্জামান ইশা (সভাপতি, চাঁপাই প্রেসক্লাব), মোঃ মেহেদী হাসান (সাধারণ সম্পাদক, সিটি প্রেসক্লাব), আনোয়ার হোসেন দিলু (জেলা প্রতিনিধি, প্রথম আলো), মনোয়ার হোসেন জুয়েল (সাধারণ সম্পাদক, জেলা প্রেসক্লাব), মোঃ রফিকুল আলম (সভাপতি, টিভি চ্যানেল অ্যাসোসিয়েশন), ফারুক আহমেদ চৌধুরী (সাধারণ সম্পাদক, টিভি চ্যানেল অ্যাসোসিয়েশন) এবং ডাবলু কুমার ঘোষ (জেলা প্রতিনিধি, মাছরাঙা টেলিভিশন)।

বক্তারা অভিযোগ করেন, হামলার মূল আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন তাদের গ্রেফতারে কোনো দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না। বরং নিরীহ ব্যক্তিদের আটক করে ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে বলেও তারা দাবি করেন।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents