সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ

Picture of মোঃ ইব্রাহিম আলী সিংড়া উপজেলা প্রতিনিধি

মোঃ ইব্রাহিম আলী সিংড়া উপজেলা প্রতিনিধি

ছবি সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। গ্রাম্য সালিশের সিদ্ধান্ত অমান্য করে এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষের জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাবু পাড়ায়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওই এলাকার বিমল চন্দ্র ঘোষের সঙ্গে একই গ্রামের মোঃ আমজাদ হোসেনের মধ্যে প্রায় ২২ শতাংশ জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হয়। সর্বশেষ গ্রাম্য প্রধানদের উপস্থিতিতে জমি মাপজোখ করে সীমানা নির্ধারণ করা হয়।

অভিযোগ রয়েছে, ওই সিদ্ধান্তের কিছুদিন পর মোঃ আমজাদ হোসেন নির্ধারিত সীমানা অমান্য করে বিতর্কিত জায়গায় ঘর নির্মাণ শুরু করেন। এতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

বিমল চন্দ্র ঘোষের পুত্রবধূ ববি ঘোষ বলেন, আমরা পরিবারসহ বগুড়ায় বসবাস করি। আমাদের জায়গায় জবরদখল করে ঘর নির্মাণের খবর পেয়ে গ্রামে এসেছি। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছি। পুলিশ এসে আপাতত কাজ বন্ধ রেখেছে। আমরা ন্যায় বিচার চাই।

ভুক্তভোগী বিমল চন্দ্র ঘোষ দাবি করেন,এটি আমাদের পৈতৃক সম্পত্তি এবং খতিয়ানভুক্ত জমি। প্রতিপক্ষ যে জমি কিনেছে, সেটি আমাদের এই জায়গা নয়; বাড়ির পেছনের অংশ। রাস্তার সামনের জমিটি আমার। গ্রাম্য সালিশে সীমানা নির্ধারণ করা হলেও তারা তা মানছেন না।

অন্যদিকে, অভিযুক্ত মোঃ আমজাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, জমি মাপার সময় আমি উপস্থিত ছিলাম না। এটি আমার ক্রয়কৃত সম্পত্তি। তারা আমাকে দখল দিচ্ছে না। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আদালতের আইনজীবীর পরামর্শেই আমি আমার জমিতে ঘর নির্মাণ করছি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ছবি সংগৃহীত

About The Author

বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

Read More »

ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

Read More »

ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

Read More »

সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

Read More »

সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

Read More »

মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

Read More »

Table of Contents