ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস আজ

Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন দিবস আজ ১০ এপ্রিল। বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। মুক্তিযুদ্ধ চলাকালীন এ দিনে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়। এদিনই স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করা হয়।

মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী সংগঠন ও সমন্বয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় এবং নয় মাসের যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে এই বিপ্লবী সরকার। এটি ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালায়। এরপর একই বছরের ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়।

এদিন পাকিস্তানের নির্বাচিত জাতীয় এবং প্রাদেশিক পরিষদ সদস্যরা ভারতের পশ্চিমবঙ্গের একটি গোপন স্থানে মিলিত হয়ে প্রবাসী সরকার গঠন করেন। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি (অস্থায়ী রাষ্ট্রপতি) নির্বাচিত করা হয়। সৈয়দ নজরুল ইসলাম পরে তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন।

মন্ত্রিসভার অন্য সদস্যরা হলেন খন্দকার মোশতাক আহমদ (পররাষ্ট্র, আইন ও সংসদ), এম মনসুর আলী (অর্থ বাণিজ্য ও শিল্প ) এবং এ এইচ এম কামারুজ্জামান (স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি)।

১০ এপ্রিল সরকার গঠনের পরে ১১ এপ্রিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তাজউদ্দিন আহমদ একটি বেতার ভাষণ দেন। এতে তিনি দেশব্যাপী পরিচালিত প্রতিরোধ যুদ্ধের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এ ছাড়া ১৭ এপ্রিল মন্ত্রিসভার শপথ গ্রহণের তারিখ নির্ধারিত হয়। মেহেরপুরের সীমান্তবর্তীর গ্রাম বৈদ্যনাথ তলায় হয় শপথ গ্রহণ অনুষ্ঠান।

শপথের পরেই তাজউদ্দিন আহমদ এ স্থানের নাম দেন মুজিবনগর।

পরবর্তী সময়ে প্রবাসী সরকার মুজিবনগর সরকার হিসেবে পরিচিতি লাভ করে। এদিকে ১৭ এপ্রিল মুজিব নগর সরকারের মন্ত্রীরা শপথ নিলেও ১৮ এপ্রিল মন্ত্রিপরিষদের প্রথম সভায় মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়।

মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জনের মধ্যদিয়ে স্বাধীনতা লাভ করে।

    About The Author

    সিংড়ায় সেচ কাজে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের প্রাণহানি

    নাটোরের সিংড়া উপজেলায় কৃষি জমিতে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল (২৪) নামে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে

    Read More »

    সিলেটে আইনি সহায়তায় প্রস্তুত অ্যাডভোকেট আমরুল কায়েস চৌধুরী

    সিলেটে আইনি সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছেন অ্যাডভোকেট আমরুল কায়েস চৌধুরী। তিনি সিলেট দায়রা ও জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন বলে জানা গেছে। জানা যায়,

    Read More »

    চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

    আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ

    Read More »

    ময়মনসিংহে উন্নয়নের গতি ত্বরান্বিত, সমন্বয় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

    ময়মনসিংহ জেলায় এপ্রিল ২০২৬-এর মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা

    Read More »

    মধুপুর শালবন রক্ষায় মানববন্ধন, বন ধ্বংস বন্ধের জোর দাবি

    বাংলাদেশের গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় বিস্তৃত ভাওয়ালের গড় ও মধুপুরের গড়ের শালবন আজ মারাত্মক হুমকির মুখে। স্থানীয়দের অভিযোগ, অসাধু দখলবাজ ও কিছু বন কর্মকর্তার

    Read More »

    সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য, ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ

    সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় বিশেষ

    Read More »

    Table of Contents