বিশেষ টিকাদান কর্মসূচি শুরু ৫ এপ্রিল, হাসপাতালে পানি সংকট নিরসনে ফিল্টার স্থাপনের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি: জেলা হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

Picture of মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশের তুলনায় চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) নূরুল ইসলাম বুলবুল।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টায় তিনি হাসপাতালটি পরিদর্শন করেন এবং রোগীদের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, দেশের মোট হামের রোগীর প্রায় ১০ শতাংশই চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি জানান, শিশুদের মধ্যেই এ রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে এবং পরিস্থিতি অব্যাহত থাকলে শিশু মৃত্যুহার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, যারা হামের টিকা গ্রহণ করেছে তাদের আক্রান্তের হার তুলনামূলক কম। তবে ৯ মাসের আগে টিকা না দেওয়ায় কম বয়সী শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ৬ মাস বয়স থেকেই শিশুদের হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৫ এপ্রিল থেকে এ বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে।

হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সৃষ্ট বিশুদ্ধ পানির সংকট নিরসনে ইতোমধ্যে একটি পানির ফিল্টার স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি হাসপাতালের গুরুত্বপূর্ণ স্থানে আরও ৮-১০টি ফিল্টার বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যেই বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন।

এমপি বুলবুল হাসপাতালের সার্বিক সংকটের বিষয়টি তুলে ধরে বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও কর্মীদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ২৫০ শয্যার হাসপাতাল হলেও দীর্ঘদিন ধরে এখানে ১০০ শয্যার জনবল ও সুযোগ-সুবিধা দিয়ে সেবা প্রদান করা হচ্ছে। পূর্ণাঙ্গ ২৫০ শয্যার সুবিধা চালুর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান, আরএমও ডা. মো. আব্দুস সামাদসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রব্বানী, সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেলসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

  • বিশেষ টিকাদান কর্মসূচি শুরু ৫ এপ্রিল, হাসপাতালে পানি সংকট নিরসনে ফিল্টার স্থাপনের নির্দেশ

About The Author

বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

Read More »

ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

Read More »

ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

Read More »

সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

Read More »

সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

Read More »

মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

Read More »

Table of Contents