নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ

Picture of মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশিং সেবায় আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে পরিচিত সুকোমল চন্দ্র দেবনাথ এবার নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার এই নিয়োগকে ঘিরে উপজেলাজুড়ে স্বস্তির আবহ তৈরি হয়েছে, পাশাপাশি অপরাধীদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ।

জেলায় যোগদানের পর থেকেই তিনি পেশাদারিত্ব, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে নিজেকে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এর আগে সদর মডেল থানায় তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি একাধিক জটিল মামলার রহস্য উদঘাটন করে প্রশংসা অর্জন করেন। অপরাধ দমনে তার ‘জিরো টলারেন্স’ নীতি সাধারণ মানুষের কাছে তাকে আস্থার প্রতীক করে তুলেছে।

নাচোল থানায় দায়িত্ব গ্রহণের পরপরই তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—আইনের চোখে সবাই সমান, অন্যায়কারী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। তার নেতৃত্বে নাচোলকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

ওসি সুকোমল চন্দ্র দেবনাথ শুধু কঠোর প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি একজন মানবিক ও জনবান্ধব মানুষ হিসেবেও পরিচিত। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষদের সঙ্গে তার আন্তরিক আচরণ ও দ্রুত সমস্যা সমাধানের মনোভাব ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।

তার কর্মপরিকল্পনার মূল দিকগুলো হলো—সন্ত্রাস ও অপরাধ দমন, সংঘবদ্ধ অপরাধচক্রের নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। পাশাপাশি নির্যাতিত ও অসহায় মানুষের জন্য থানাকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছেন তিনি।

স্থানীয় সচেতন মহলের মতে, তার নেতৃত্বে নাচোল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা ও স্বস্তি ফিরে আসবে।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents