ডলারনির্ভরতা ছাড়ার দাবি, বন্দর ইস্যুতে বিচার চেয়ে ঢাকায় বিক্ষোভ সমাবেশ

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

১০৭
১০৭

চট্টগ্রাম বন্দর ইস্যুতে বিচার দাবি, নারিকেল জিঞ্জিরায় নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ডলারনির্ভর রিজার্ভ থেকে সরে আসার আহ্বান

৩ দফা দাবি আদায়ে রাজধানী ঢাকায় সমাবেশ করেছে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’ নামের একটি সংগঠন। বুধবার মালিবাগ মোড়ের ফালইয়াফরাহু চত্বরে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশ থেকে উত্থাপিত দাবিগুলো হলো— চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া ব্যক্তিদের বিচারের আওতায় আনা, নারিকেল জিঞ্জিরা দ্বীপে পর্যটনের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ক্ষতিগ্রস্ত অধিবাসীদের ক্ষতিপূরণ প্রদান এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ মার্কিন ডলার থেকে সরিয়ে আনা।

সমাবেশে সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ আরিফুল খবির অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের চেষ্টা দেশের স্বাধীনতা ও কৌশলগত নিরাপত্তার জন্য হুমকি ছিল। তিনি এ ঘটনায় জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

তিনি আরও বলেন, বন্দর শ্রমিকদের আন্দোলনের কারণে এ ধরনের উদ্যোগ প্রতিহত হয়েছে। একই সঙ্গে বিষয়টি বৈধ ঘোষণা করে আদালতের রায়ের প্রতি উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সংগঠনের সদস্য সচিব আহমাদুর রহমান বলেন, নারিকেল জিঞ্জিরা দ্বীপে পর্যটন বন্ধ করে স্থানীয়দের জীবিকা বিপর্যস্ত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, দ্বীপটিকে একটি বিদেশি সামরিক ঘাঁটিতে রূপান্তরের পরিকল্পনার অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি দ্বীপের বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে মার্কিন ডলারের ওপর নির্ভরতা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তারা আশঙ্কা প্রকাশ করেন, ডলারের মূল্য হ্রাস পেলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ পরিস্থিতি মোকাবেলায় দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে বিশেষ দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয় এবং একটি মিছিল বের করা হয়।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৩ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents