রাষ্ট্রদূতের সঙ্গে ইত্তিহাদ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ, দূতাবাসে ইফতার 

Picture of জাহেদুল ইসলাম আল রাইয়ান মিশর প্রতিনিধি

জাহেদুল ইসলাম আল রাইয়ান মিশর প্রতিনিধি

মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, ভিসা কার্যক্রম এবং প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিশরে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্টুডেন্টস’ অর্গানাইজেশন, মিশর (ইত্তিহাদ)-এর নেতৃবৃন্দ। বৈঠকে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। 

ইত্তিহাদের ২০২৫–২৬ সেশনের সম্মানিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ বৈঠকে সংগঠনটির পক্ষ থেকে দূতাবাসের মাধ্যমে ইত্তিহাদকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের বিষয়টি উত্থাপন করা হয়। পাশাপাশি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ অন্যান্য দেশের মতো ইকামা সংক্রান্ত জটিলতা নিরসনে দূতাবাসের পক্ষ থেকে একটি স্থায়ী প্রতিনিধি (মানদুব) নিয়োগের প্রস্তাবও তুলে ধরা হয়। 

বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চলমান ফুল-ফান্ড স্কলারশিপ কার্যক্রম অব্যাহত রাখা এবং কোটা বৃদ্ধি করার লক্ষ্যে আল-আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম দূতাবাসের মাধ্যমে আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করার উদ্যোগ গ্রহণের বিষয়েও রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ বিষয়ে মান্যবর রাষ্ট্রদূত দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। 

এ সময় ইত্তিহাদের দায়িত্বশীলরা মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় রাষ্ট্রদূতকে অবহিত করেন। মান্যবর রাষ্ট্রদূত শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান। 

মিশরে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত সামিনা নাজ-এর বিশেষ কূটনৈতিক তৎপরতায় আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সংখ্যক স্কলারশিপ নিশ্চিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগের জন্য ইত্তিহাদের পক্ষ থেকে তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। 

বৈঠক শেষে ইত্তিহাদের প্রধান উপদেষ্টা শিহাব উদ্দিন আজহারী রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কার্যকরী পরিষদের সভাপতি নোমানুল করীম আজহারী সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। 

এ সময় ইত্তিহাদের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্যদের পাশাপাশি আজহার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি তাজদীদ বিন ওয়াদুদ আজহারী এবং আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল রাকিব আল হাসান আজহারী উপস্থিত ছিলেন। 

পরবর্তীতে মান্যবর রাষ্ট্রদূতের বিশেষ আমন্ত্রণে ইত্তিহাদ প্রতিনিধিদলের সদস্যরা দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। 

পরিশেষে রাষ্ট্রদূত মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি ও সাফল্যে সন্তোষ ও গর্ব প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents