যানজট নিরসনে চান্দিনা উপজেলা প্রেসক্লাবের সচেতনতা কার্যক্রম

Picture of জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

১১১
১১১

কুমিল্লার চান্দিনা পৌর শহরের দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা তীব্র যানজট নিরসনে মাঠে নেমেছেন স্থানীয় সাংবাদিকরা। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে চান্দিনা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে রাজপথে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

চান্দিনা বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় যানজট কমাতে চালক, পথচারী ও ব্যবসায়ীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান সাংবাদিকরা। পাশাপাশি রাস্তার শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ পার্কিং থেকে বিরত থাকার বিষয়েও সবাইকে সচেতন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আনন্দ টিভি প্রতিনিধি মিজানুর রহমান ইমরান, সাধারণ সম্পাদক (মাই টিভি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি) শাহজালাল সরকার সাজু, সাংগঠনিক সম্পাদক (দৈনিক ভোরের কাগজ ও দৈনিক কুমিল্লা প্রতিদিন প্রতিনিধি) ইয়াছিন আরাফাত, সহ-সভাপতি ও দৈনিক কুমিল্লার আলো প্রতিনিধি এ কে এম আজাদ, অর্থ সম্পাদক ও দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি আবুল খায়ের ইমন, সহ-অর্থ সম্পাদক ও জেএটিভি প্রতিনিধি নূর মোহাম্মদ শ্রাবন, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ক্রাইম ২৪ প্রতিনিধি ইমদাদুল ইসলাম রনি, মোশারফ, দৈনিক কুমিল্লার আলো প্রতিনিধি বায়েজিদসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

স্থানীয় সচেতন মহল ও সাধারণ পথচারীরা সাংবাদিকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সামাজিক সমস্যা সমাধানে গণমাধ্যমকর্মীদের এ ধরনের ভূমিকা প্রশংসনীয় এবং এটি প্রশাসনের নজরেও বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে সহায়ক হবে।

এদিকে স্থানীয়রা মনে করছেন, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ এবং নাগরিকদের সচেতনতা বৃদ্ধি পেলে চান্দিনা পৌর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents