জ্বালানি তেল নিয়ে আতঙ্ক নয়: সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসির নির্দেশনা

Picture of জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

রফিকুল ইসলাম রফিক

দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে এবং স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে একাধিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। একই সঙ্গে গুজব ও আতঙ্কে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ না করার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিপিসি জানায়, দেশের উন্নয়ন, পরিবহন ও শিল্পখাতে জ্বালানি তেলের ব্যবহার অপরিহার্য। তবে দেশের মোট জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে কখনো কখনো আমদানি কার্যক্রমে সাময়িক বিলম্ব বা বাধা সৃষ্টি হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মজুদ নিয়ে নেতিবাচক খবর প্রচার হওয়ায় কিছু ভোক্তা ও ডিলারের মধ্যে অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে অননুমোদিতভাবে মজুদ করার ঘটনাও লক্ষ্য করা গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

তবে বিপিসি আশ্বস্ত করে জানায়, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার নির্ধারিত সূচি অনুযায়ী বিদেশ থেকে নিয়মিতভাবে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। একই সঙ্গে প্রধান স্থাপনা থেকে সারাদেশের বিভিন্ন ডিপোতে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে নিয়মিত তেল সরবরাহ অব্যাহত রয়েছে। খুব শিগগিরই দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত বাফার স্টক গড়ে উঠবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

সরবরাহ ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি ভোক্তা পর্যায়ে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ জ্বালানি তেল সরবরাহের সীমা নির্ধারণ করেছে। সে অনুযায়ী মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার অকটেন বা পেট্রোল, প্রাইভেটকারে ১০ লিটার, এসইউভি, জিপ বা মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার, পিকআপ বা লোকাল বাসে ৭০ থেকে ৮০ লিটার ডিজেল এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কনটেইনার ট্রাকে ২০০ থেকে ২২০ লিটার ডিজেল সরবরাহ করা হবে।

এ ছাড়া জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল গ্রহণের সময় ভোক্তাকে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ দিতে হবে। পরবর্তী সময়ে তেল গ্রহণের সময় আগের ক্রয় রশিদের মূল কপি জমা দিতে হবে। ডিলাররা এসব রশিদ যাচাই করে নির্ধারিত বরাদ্দ অনুযায়ী তেল সরবরাহ করবেন।

ফিলিং স্টেশনগুলোকে তাদের জ্বালানি তেলের মজুদ ও বিক্রির তথ্য সংশ্লিষ্ট ডিপোতে নিয়মিতভাবে জানাতে হবে। একই সঙ্গে তেল বিপণনকারী কোম্পানিগুলো ডিলারদের কাছে জ্বালানি তেল সরবরাহের আগে মজুদ ও বিক্রির তথ্য যাচাই করবে এবং কোনোভাবেই নির্ধারিত বরাদ্দের বেশি তেল সরবরাহ করা যাবে না।

বিপিসি আরও জানায়, সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। দেশে প্রতি মাসের শুরুতে সরকার জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে থাকে। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

এ পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে গুজবে কান না দিয়ে সকল ভোক্তা, ডিলার ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents