হাকিমপুরে সবার প্রিয় সাবেক প্রধান শিক্ষক জনাব আলীর ইন্তেকাল

Picture of কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর শহরের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আলী বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স শতবর্ষের অধিক ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। স্থানীয় অনেকের মতে তাঁর বয়স আনুমানিক প্রায় ১১০ বছর।

মরহুম জনাব আলী হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র এন এ এম জামিল হোসেন চলন্তের বাবা। তিনি দুই ছেলে—নয়ন (সাইপ্রাস প্রবাসী), এন এ এম জামিল হোসেন চলন্ত (সাবেক মেয়র) এবং এক মেয়ে শাপলা বেগম (ঢাকায় কর্মরত) রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকালে মরহুমকে শেষবারের মতো দেখতে শিক্ষক, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ শত শত নারী-পুরুষ তাঁর বাসভবনে ভিড় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান (জাতীয় পার্টি), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, বিএনপি নেতা মুশফিকুর রহমান চৌধুরী, শিক্ষক সাইদুর রহমান, শিক্ষিকা নার্গিস পারভীন, কাওসার পারভীন লিপি, সুলতানা খাতুনসহ অনেকে।

শিক্ষকতা জীবনে তিনি একজন সৎ, আদর্শবান ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।

মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ যোহর বাংলাহিলি আজিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহিনুর ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আলী, ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেনসহ শত শত শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী অংশ নেন।

জানাজার নামাজে ইমামতি করেন হিলি মাদ্রাসার মাওলানা তৈয়বুর রহমান।

পরে মরহুমকে হিলি কেন্দ্রীয় কবরস্থান (কুমর উদ্দিন চৌধুরী ওয়াকফ স্টেট)-এ দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। হিলি প্রেসক্লাবের পক্ষ থেকেও শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন—এমন দোয়া করেছেন সবাই।

    About The Author

    সিংড়ায় সেচ কাজে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের প্রাণহানি

    নাটোরের সিংড়া উপজেলায় কৃষি জমিতে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল (২৪) নামে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে

    Read More »

    সিলেটে আইনি সহায়তায় প্রস্তুত অ্যাডভোকেট আমরুল কায়েস চৌধুরী

    সিলেটে আইনি সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছেন অ্যাডভোকেট আমরুল কায়েস চৌধুরী। তিনি সিলেট দায়রা ও জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন বলে জানা গেছে। জানা যায়,

    Read More »

    চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

    আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ

    Read More »

    ময়মনসিংহে উন্নয়নের গতি ত্বরান্বিত, সমন্বয় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

    ময়মনসিংহ জেলায় এপ্রিল ২০২৬-এর মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা

    Read More »

    মধুপুর শালবন রক্ষায় মানববন্ধন, বন ধ্বংস বন্ধের জোর দাবি

    বাংলাদেশের গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় বিস্তৃত ভাওয়ালের গড় ও মধুপুরের গড়ের শালবন আজ মারাত্মক হুমকির মুখে। স্থানীয়দের অভিযোগ, অসাধু দখলবাজ ও কিছু বন কর্মকর্তার

    Read More »

    সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য, ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ

    সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় বিশেষ

    Read More »

    Table of Contents