রমজান উপলক্ষে শোলাকুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

১২৯
১২৯

হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে শোলাকুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) শোলাকুড়া, সাগতা ও শ্রীপুর গ্রামের মোট ৩০টি পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে প্রায় ১৫ কেজি ওজনের ১৫ ধরনের ইফতার ও ঈদ সামগ্রী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়।

এ সময় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সবুজ শেখ, সাজ্জাদ শেখ, ত্বাবিবসহ আরও অনেকে উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত পরিবারের ঘরে ঘরে ইফতার ও ঈদ সামগ্রী পৌঁছে দেন।

ফাউন্ডেশনের নীতিনির্ধারণী ফোরামের সদস্য কাজী ইমরান হোসেন মারুফ জানান, শোলাকুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর রমজান মাসে হতদরিদ্র মানুষের ঘরে ঘরে ইফতার সামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়। এ বছর মোট ৪৭ জনের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ২০ জন হতদরিদ্র বিধবা, ৭ জন মাদ্রাসার এতিম শিশু, ৮ জন এতিম শিশু এবং ১৬ জন অন্যান্য হতদরিদ্র মানুষ রয়েছেন।

তিনি আরও বলেন, নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করে প্রকৃত হতদরিদ্রদের এই তালিকা প্রণয়ন করা হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ফাউন্ডেশনের এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৩ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents