রমজান উপলক্ষে উলিপুরে বাজার মনিটরিং: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্ক প্রশাসনের

Picture of জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণ ও মূল্য স্থিতিশীল রাখতে উলিপুর উপজেলা-র বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট, ফল ও মুদি দোকানসহ ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (০২ মার্চ ২০২৬) পরিচালিত অভিযানে রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা এবং এক হলুদের দোকানে অনিয়মের দায়ে ৩টি রেস্টুরেন্ট ও ১ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফ উদ্দিন, উলিপুর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দীক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি অফিসার জয়নুল আবেদীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসে ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

    About The Author

    ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ৪৬ হাজার টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ আটকন

    দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  শনিবার (১৩ জুন) ফুলবাড়ী

    Read More »

    ভোলাহাটে মাদক সম্রাট শুভসহ চারজন গ্রেফতার 

     চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ মাদক সম্রাট শুভসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ১২ জুন বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট

    Read More »

    ভোলাহাটে দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসের পরিবারকে তারেক রহমানের পক্ষে নগদ অর্থ প্রদান

     চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসুর রহমান (মুখলেস) ও তার বৃদ্ধা মা রুলি বেগমের সংগ্রামী জীবনের সংবাদ প্রকাশের পর তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী

    Read More »

    প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত  

    চট্টগ্রাম পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে অবস্থিত দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বিদ্যাপীঠ হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক কমিটি) সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন স্হানীয়

    Read More »

    ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 

    উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান ও

    Read More »

    সাতকানিয়া কেরানি হাটে বিদ্যুৎ সাশ্রয়ে মোবাইল কোর্ট, ৫৫ হাজার টাকা জরিমানা

    বিদ্যুতের অপচয় রোধ এবং সরকারের জ্বালানি সাশ্রয়মূলক নির্দেশনা বাস্তবায়নে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে

    Read More »

    Table of Contents