পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পিও হিসেবে নিয়োগ পেলেন হাতিয়ার কৃতি সন্তান সাব্বির আহমেদ

Picture of মামুন রাফি নোয়াখালী জেলা প্রতিনিধি

মামুন রাফি নোয়াখালী জেলা প্রতিনিধি

৫৪৫
৫৪৫

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন-এর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালীর হাতিয়া উপজেলার কৃতি সন্তান সাব্বির আহমেদ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-৩ শাখা থেকে জারি করা অফিস আদেশে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। আদেশটি রোববার (১ মার্চ ২০২৬) বাংলাদেশ সচিবালয় থেকে জারি করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, The Ministers, Ministers of State and Deputy Ministers (Remuneration and Privileges) Act, 1973 (সংশোধিত মে ২০১৬ পর্যন্ত) অনুযায়ী এ নিয়োগ কার্যকর করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে যোগদানের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে বলেও জানানো হয়।

সাব্বির আহমেদ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দক্ষিণ বিরবিরি গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ মোস্তফুর রহমান ও কুলসুমা বেগমের সন্তান। দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কাজ করবেন।

উপসচিব মোহাম্মদ নাসির ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশটি সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রেরণ করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

হাতিয়ার আরেক কৃতি সন্তান প্রফেসর আলতাফ হোসেন বলেন, সাব্বির আহমেদের এই নিয়োগ আমাদের জন্য গর্বের বিষয়। আশা করি তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

স্থানীয় প্রবাসী রুবেল মাহমুদ বলেন, হাতিয়ার সন্তানের এমন অর্জনে আমরা গর্বিত। আশা করি সে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।

নিয়োগ প্রসঙ্গে সাব্বির আহমেদ বলেন, প্রতিমন্ত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য বড় দায়িত্ব। সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করব।

তিনি আরও বলেন, হাতিয়ার সন্তান হিসেবে দেশের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পাওয়া গর্বের। দায়িত্ব পালনে যেন কোনো ঘাটতি না থাকে- সেটাই আমার লক্ষ্য।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৬৮ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৫ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২০ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৪ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents