আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগ, থানায় মামলা

Picture of মুতাসিম বিল্লাহ তানিম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

মুতাসিম বিল্লাহ তানিম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

২৪৯
২৪৯

নাগেশ্বরী উপজেলায় আদালতের রায় উপেক্ষা করে প্রতিপক্ষের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী শাহিন আলমের অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করে গভীর রাতে দলবল নিয়ে তার জমিতে জোরপূর্বক টিনের ঘর নির্মাণ করে দখলের চেষ্টা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া গ্রামের বাসিন্দা আফজাল হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শাহিন আলম তফশিলভুক্ত একটি জমি ক্রয়সূত্রে মালিকানা অর্জন করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেন (এমআর নং-৪২/২৪)। ভুক্তভোগীর দাবি, ১৯ মার্চ ২০২৪ তারিখে আদালত তার পক্ষে রায় প্রদান করেন।

ভুক্তভোগীর ভাষ্যমতে, আদালতের রায় থাকা সত্ত্বেও বিবাদীপক্ষ শুরু থেকেই জমি দখলের হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ ৪ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আফজাল হোসেনের নেতৃত্বে ১৩–১৪ জনের একটি দল জোরপূর্বক জমিতে প্রবেশ করে পানি সেচ দেয় এবং জমির একটি অংশ দখলে নিয়ে সেখানে টিনের ঘর নির্মাণ শুরু করে।

ঘটনাস্থলে শাহিন আলম ও তার পরিবারের সদস্যরা গেলে অভিযুক্তরা তাদের গালিগালাজ ও ভয়ভীতি দেখান। বাধা দিলে মারধর ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এলে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও ঘর নির্মাণ বন্ধ হয়নি বলে দাবি করেন ভুক্তভোগী।

অভিযোগে আরও বলা হয়, জমি সংক্রান্ত বিষয়ে এর আগেও একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলা হয়েছে। একটি মামলায় বাদীপক্ষ খালাস পান বলেও দাবি করা হয়েছে। স্থানীয়ভাবে আপোস-মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর নিরাপত্তাহীনতায় ভুগে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৪ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents